,

বাগেরহাট খানজাহান আলী’র বাসভবনের অজানা তথ্য আবিষ্কার!

রোমান শেখ, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে অবস্থিত ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদের ৫’শ ফুট উত্তরে খানজাহান আলী (রহঃ)  বাসভবনের ধংসাবশেষ আবিষ্কার করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। গত দু’বছর ধরে এই প্রাচীন স্থাপনা খননের মাধ্যমে অনুসন্ধানের কাজ চলছে। ইতোমধ্যে পঞ্চদশ শতকে নির্মিত প্রাচীন রাস্তা, খানজাহান আলী (রহঃ) কক্ষের ভিত্তি ও গাঁথুনী, গোলাকার পিলার, ওই সময়কার পানি নিষ্কাশনের ড্রেন এবং বিভিন্ন প্রত্নতত্ত্ব উদ্ধার করা হয়েছে। এই খননে বাসভবনের মূল নকশা উন্মোচন এবং অজানা তথ্য ও দুলর্ভ প্রত্নতত্ত্ব আবিষ্কারের আশা প্রকাশ করছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা। তারা বলছেন, এই খনন অনুসন্ধানের মাধ্যেমে পঞ্চদশ শতকের তথ্য সমৃদ্ধ হবে এবং পপ্রত্নতত্ত্ব ইতিহাসে নব অধ্যায়ের সূচনা হবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা যায়, অনেক আগে থেকেই ষাটগম্বুজ মসজিদের উত্তরে খানজাহান আলী (রহঃ) বাসভবন রয়েছে বলে স্থানীয়রা ধারণা করতেন। কিন্তু বাসভবনটি কোথায় এবং কি ধরনের ছিল এ বিষয়ে কারও কোন সুষ্পষ্ট ধারণা ছিল না। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা অনুসন্ধান চালিয়ে মসজিদের ৫’শ মিটার উত্তরে পরিত্যক্ত কিছু জায়গায় বাসভবনটি থাকতে পারে বলে জানতে পারে। ২০০০ সালে মসজিদ সংলগ্ন ৯ দশমিক ৬৭ একর জায়গা অধিগ্রহণ করা হয়। ২০০০-২০০১ অর্থবছরে প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু করা হয়। কিন্তু কিছু খনন করার পরেই কাজ বন্ধ হয়ে গেলে অনুসন্ধান কাজ থমকে যায়।
২০০৮-০৯ অর্থ বছর থেকে পুনরায় খনন কাজ শুরু হয়। বরাদ্দ কম এবং জনবল না থাকায় প্রতিবছর শীতকালে দেড় থেকে দুই মাস খনন কাজ চলে। চলতি অর্থবছরের এ মাসে আবারো খনন কাজের উদ্বোধন করা হয়েছে। গত দুই বছরের খননে বিভিন্ন সময়ে পঞ্চদশ শতকে নির্মিত প্রাচীন রাস্তা, খানজাহান আলী (রহঃ) কক্ষের ভিত্তি ও গাঁথুনী, গোলাকার পিলার, ওই সময়কার পানি নিষ্কাশনের ড্রেন এবং বিভিন্ন প্রত্নবস্থ উদ্ধার করা হয়েছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক শীহাব উদ্দিন মোঃ আকরর বলেন, আগামী ৪ বছরের মধ্যে খনন কাজ সমপন্ন করা যাবে বলে আশা করা যাচ্ছে। প্রতিবছর হাজার হাজার দর্শনার্থী ৬০ গুম্বুজ মসজিদ পরিদর্শনে আসেন। সেখান থেকে লক্ষাধিক টাকা রাজস্ব আদায় হয়ে থাকে। তিনি বলেন, সংস্কারের মাধ্যমে প্রত্নতত্ত্ব স’লটি যথাযথভাবে উন্মোচন করা গেলে এখানে হাজার হাজার দর্শক আসবে। সেই সাথে পঞ্চদশ শতকের তথ্য সমৃদ্ধ হবে এবং প্রত্নতত্ত্ব ইতিহাসে নব অধ্যায়ের সূচনা হবে।
গত রবিবার চলতি ২০১১-১২ অর্থবছরের প্রত্নতাত্ত্বিক খননের উদ্বোধন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক শীহাব উদ্দিন মোঃ আকবর। এ সময় উপসি’ত ছিলেন বাগেরহাট সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের  সহকারী পরিচালক আব্দুল বাতেন, বাগেরহাট জাদুঘরের কাষ্টোডিয়ান লাভলী ইয়াসমিন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে