নিহত হেলপার, আহত চাল, সড়ক দূর্ঘটনা অবৈধ ট্রলিতে হতাহত ২ জন
আব্বাস উদ্দিন,শেরপুর ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা থেকে আজ সকালে যাওয়ার পথে চালক নিয়ন্ত্রন হারিয়ে একটি অবৈধ লাকরি ভর্তি ট্রলি উলটে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ট্রলির নিচে পড়ে হেলপার মোস্তাক (১৮) ঘটনাস্থলে নিহত হয়। ট্রলি চালকবাবুল (২৫) গুরুতর আহত হয়। উক্ত ঘটনাটি ঘটে ডাকবদলী নামক স্থানের সন্নিকটে।উল্লেখ্য এই সমস্ত অবৈধ পরিবহনের চলাচলের জন্য বি.আর.টির’ কোন অনুমোদন কিংবা চালকের কোন বৈধ লাইসেন্স নেই। তবুও কিভাবে প্রশাসনের নাকের ডগা দিয়ে অবৈধ গাড়ী গুলি চলাচল করছে। সড়ক দূর্ঘটনায় উল্লেখ্য যোগ্য কারন অদক্ষ চালক আর অবৈধ নিজেদের মনগড়া তৈরী করা কিছু গাড়ী। এই সমস্ত অতি অল্প বয়সের নতুন লাইসেন্স বিহীন চালক নিজেদের মনগড়া সেলো মেশিন দ্বারা তৈরী নানা ধরনের গাড়ী রাস্তায় চলাচলের কারনেই দিন দিন সড়ক দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন অত্র শেরপুর জেলায় বিভিন্ন রাস্তায় এই সমস্ত অদক্ষ চালক ও অবৈধ গাড়ীর কারনে ছোট বড় ও মারাত্নক দূর্ঘটনা ঘটেই চলেছে। এই সমস্ত দেখে মনে হয় অবৈধ গাড়ী চলাচলের আদেশ নিষেধ বা নিয়ম কানুনের বালাই নেই। প্রতিনিয়ত হাতে তৈরী নছিমন, করিমন,ভটভটি,ট্রলি সহ নানা জাতের অবৈধ পরিবহন গাড়ী তৈরী করে রাস্তাঘাটে দেধারছে চালাচ্ছে। ফলে এই সমস্ত গাড়ী মনগড়া ভাবে তৈরীর জন্যে যান্ত্রিক ক্রটি সহ বিভিন্ন যান্ত্রিক সমস্যা থেকেই যাচ্ছে। আর এই সমস্ত যান্ত্রিক ক্রটিপূর্ন গাড়ী লাইসেন্স বীহিন ও অদক্ষ চালকের কারনে রাস্তা ঘাটে হরহামেসাই মারাত্নক সড়ক দূর্ঘটনা বেড়েই চলছে। কোন কোন সময় এসব অদক্ষ চালক অবৈধ নিয়ন্ত্রহীন গাড়ী গুলো চালানোর সময় হয়ত পথচারী কিংবা আরোহীদের অকালে প্রাণ দিতে হচ্ছে। তাই বিষয়টি জরুরী ভিত্তিতে কতৃপক্ষের হস্তক্ষেপে সড়ক দূর্ঘটনা হ্রাসকল্পে ও আশু সমস্যা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন এমন প্রত্যাশা বিজ্ঞ মহলের।











