,

আল্লাহর সন্তুষ্টি অর্জন কারো জীবনের লক্ষ্য হলে কোন বাঁধা তাকে দমাতে পারে না-এডভোকেট জুবায়ের

আল্লাহর সন্তুষ্টি অর্জন কারো জীবনের লক্ষ্য  হলে কোন বাঁধা তাকে দমাতে পারে না-এডভোকেট জুবায়েরবিএনবি নিউজ ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন-শিবিরের শপথের আলোকে কর্মী হিসেবে সাথীদের জীবনের লক্ষ্য হলো-কেবলমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন। আর যাদের জীবনের লক্ষ্য আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন তাদেরকে দুনিয়ার কোন লোভ, লালসা, কিংবা ষড়যন্ত্রকারীর কোন বাঁধা দমাতে পারে না।রবিবার ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর সভাপতি মাহমুদুর রহমান দিলওয়ার-এর সভাপতিত্বে  ও সেক্রেটারী আনোয়ারুল ওয়াদুদ টিপু’র পরিচালনায় আয়োজিত সাথী শিক্ষা শিবিরের অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।সাথী শিক্ষা শিবিরের আলোচনায় অংশ নেন-সাবেক সাংসদ ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। তিনি বলেন-ইসলামী আন্দোলনের কর্মীদের প্রতিটি দিনই হচ্ছে পরীক্ষার দিন। এই আন্দোলনের কর্মীদের জীবনে অতীতেও যেমনিভাবে আঘাত-প্রতিঘাত এসেছিল বর্তমানেও ঠিক তেমনিভাবে অব্যাহত আছে। সুতরাং এতে ভেঙ্গে পড়লে চলবে না। মহান আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে ইসলামী আন্দোলনের কাজ চালিয়ে যেতে হবে। আলোচনায় আরো অংশ নেন মহানগর জামায়াতের সেক্রেটারী সিরাজুল ইসলাম শাহীন।সাথী শিক্ষা শিবিরের উপস্থিত ছিলেন  সিলেট জেলার পূর্বের সভাপতি আব্দুর রাজ্জাক, মহানগর শিবিরের দপ্তর সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক বদরুল হক মাসুম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবাদুর রহমান, ছাত্র কল্যাণ সম্পাদক ফখরুল আলম সেলিম ও এম.সি. কলেজ সভাপতি এস.এম. মনোয়ার হোসেন।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে