যুক্তরাজ্য ছাত্রলীগের ভাষা দিবসের প্রস্তুতি এবং বিরোধী দলের ষড়যন্ত্র মোকাবিলায় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : যুক্তরাজ্য ছাত্রলীগের আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন এবং বিরোধী দলের অনবরত দেশ বিরোধী চক্রান্ত মোকাবিলা এবং কলম সৈনিক দু’জন প্রথিতযশা সাংবাদিক হত্যার প্রতিবাদ জানাতে কার্যনির্বাহী কমিটির এক সভা ১৫ ফেব্রুয়ারী পূর্ব লন্ডনের লন্ডন স্কুল অব মেনেজমেন্ট এন্ড ডেভেলাপমেন্ট স্টাডিজ কলেজে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সজিব ভূইয়ার পরিচালনায় কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি তামিম আহমেদ, রুহেল আহমেদ, সুমন আহমেদ, সারওয়ার কবীর, কবির হোসেন খান, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম হেলাল, সাংগঠনিক সম্পাদক রাজীব ভূইয়া, স্বপন শিকদার, সাংস্কৃতিক সম্পাদক রাসেল ইকবাল সুমন, নুরুল আমিন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক শাহাদাৎ জয়, পাঠাগার সম্পাদক শিহাব উদ্দিন, খাইরুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, সুহেব আহমেদ, সহ-প্রচার সম্পাদক পলাশ মালাকার। আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান, রাতুল, হবিবুর রহমান রাজু প্রমুখ।
কার্যনির্বাহী কমিটির সভায় বক্তাগন আগামী ২১র ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন গৃহীত বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনা করেন। এবং ছাত্রলীগের সকল নেতা কর্মী আলতাব আলী পার্কের শহীদ মিনারে ২০ ফেব্রুয়ারী রাত ১১ টায় উপস্থিত হবেন।
বাংলাদেশে বিরোধী দলের সরকার ও দেশ বিরোধী অনবরত চক্রান্তের প্রতিবাদ জানিয়ে ছাত্রলীগ নেতারা বলেন, গণতন্ত্রের কথা মুখে বলেও বিরোধী দল খালেদা জিয়ার নেতৃত্বে আগণতান্ত্রিক পন্থায় আবার ক্ষমতায় আসতে চাচ্ছে। তারা বিভিন্ন সন্ত্রাসী আল্টিমেটাম দিয়ে দেশবাসীর মধ্যে ত্রাস সৃষ্টি করার পায়তার করছে। কিন্তু সংগ্রামী মানুষের মুক্তির দল আওয়ামী লীগকে ভয় দেখিয়ে এসব হুমকি ধামকি দিয়ে কোন কাজ হবে না। সকল ষড়যন্ত্রের মোকাবিলা করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তার উন্নয়নের মাইল ফলক স্পর্শ করবেই। মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সরওয়ার এবং এটিএন বাংলার মেহরুন রুনির নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তাগন। তারা অপরাধের বিরুদ্ধে সরকারের কাঠোর ও যথাযথ ভূমিকার প্রশংসা করেন।
সদ্য বাংলাদেশ ভ্রমন শেষ করে আসা যুক্তরাজ্য ছাত্রলীগের সাধারন সম্পাদক ঝলক পালকে যুক্তরাজ্য ছাত্রলীগের পক্ষথেকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় ঝলক পাল তার বাংলাদেশে বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বিশেষ করে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও সাফল্য তুলে ধরেন।











