,

বাগেরহাটে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

রোমান শেখ, বাগেরহাট প্রতিনিধি : জেলার মোরেলগঞ্জ উপজেলা দৈবজ্ঞহাটী বাজারের বিভিন্ন দোকান ও বাসে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত জরিমানা আদায় করেছে। জরিমানা আদায়কৃত দোকানগুলোর মধ্যে রয়েছে, ঔষুধের দোকান, মিষ্টির দোকান, মাছের দোকান। অন্যদিকে, একটি বাসের ছাদে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারনে মোটরযান আইনে বাস ড্রাইভার ইদ্রিস আলীকে ২ হাজার টাকা জরিমানা করেন। বাগেরহাট জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান বুধবার বিকালে এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন। জরিমানা আদায়কৃত দোকানের মধ্যে জুলফিকার সরদারের ঔষুধের ফার্মেসীকে ২৬৯ দ:বি: তে ৫শ’ টাকা, একই ধারায় নিবাস চন্দ্রের মিষ্টির দোকানকে ৫শ’ টাকা এবং ওজন ও পরিমাপে কম দেওয়ায় রফিকুল ইসলামকে ১ হাজার টাকা ও নুর মো:কে ৫শ’ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে