ভ্রমণের ৫৪তম জেলা লালমনিরহাট ঘুরে গেলেন সাইকেল ভ্রমণকারীরা
এ.আর.লাডলা,লালমনিরহাট প্রতিনিধি : ২০০৫ সালে বাংলাদেশী মেয়েদের মধ্যে অ্যাঞ্জেলা চৌধুরী সর্ব প্রথম বাই-সাইকেলে ৩৪ জেলা ভ্রমণ করেছিলেন। ছয় বছর সেই সীমা অক্ষত থাকার পরে এখন তিনি প্রতি সপ্তাহে ভাঙছেন আর গড়ছেন সেই রেকর্ড। পরিবেশ, পর্যটন এবং মুক্তিযুদ্ধ এই তিনটি বিষয়ে সচেতন হবার আহবান জানিয়ে তিনিসহ তিন সদস্যের একটি বাই-সাইকেল ভ্রমণকারী দল ঘুরে গেলেন লালমনিরহাট। ভ্রমণকারী দলের সদস্যরা হলেন দিলীপ চৌধুরী (দিপু), আঞ্জেলা চৌধুরী (মেঘ) ও খন্দকার আহম্মদ আলী (সায়েদ)।জানা গেছে, দেশের ৬৪ জেলা ভ্রমণের উদ্দেশ্যে দলটি ৩ জন সদস্য নিয়ে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে গত ২১ অক্টোবর যাত্রা শুরু করে। সেখান থেকে একে একে নারায়নগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ি, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাংগা, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠী, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, চাদঁপুর, লক্ষীপুর, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেণী, কুমিল্লা, ব্রাহ্ম্মনবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম ভ্রমণ শেষে গত শনিবার তারা ভ্রমণের ৫৪তম জেলা লালমনিরহাট আসেন। জেলায় প্রবেশের পথে তারা কদমতলা উচচ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের সাথে পরিবেশ, পর্যটন ও মুক্তিযুদ্ধ নিযে মতবিনিময় করেন এবং লালমনিরহাট সার্কিট হাউজে রাত্রিযাপন করেন। রোববার সকালে লালমনিরহাটের জেলা প্রশাসক মো. মোখলেছার রহমান সরকারের সংগে দেখা করেন ভ্রমণকারীরা।এরপর তারা ভ্রমণের ৫৫তম জেলা রংপুর এর উদ্দেশ্যে রওয়ানা হন। পরবর্তীতে তারা যাবেন যথাক্রমে নীলফামারী,পঞ্চগড়, ঠাকুরগাও, দিনাজপুর,জয়পুরহাট,নওগা,চাপাই-নওয়াবগঞ্জ, রাজশাহী এবং ভ্রমণের ৬৪তম জেলা নাটোর। নাটোর থেকে ঢাকা পর্যন্ত গিয়ে ভ্রমণের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।














August 10th, 2012 at 3:47 pm
l like