,

বাগেরহাটে শিক্ষার্থীদের স্কুলমূখী করতে মিড-ডে মিল কর্মসূচি

রোমান শেখ, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে মিড-ডে মিল কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। সদর উপজেলার কাঠী গোমতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের উদ্ভুদ্ধ করনে এ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক আকরাম হোসেন এ কর্মসূচি উদ্বোধন করেন।পরে অনুষ্ঠানের প্রধান অতিথি উক্ত বিদ্যালয়ের সব শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করেন।শিক্ষার্থীদের স্কুলমূখী করার জন্য বাগেরহাট সদর উপজেলা পরিষদ বিদ্যালয়টিতে এই কর্মসূচি চালু করেছেন। বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসরাম ও কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম প্রমুখ।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে