রংপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে
আব্দুর রহমান মিন্টু,রংপুর প্রতিনিধি : রংপুর জেলার পীরগঞ্জের কলাবাড়িতে বুধবার ভোরে নাইট কোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়।রংপুরের বড় দরগা হাইওয়ে পুলিশেল ইনচার্জ দুরুল হুদা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামামীর জলঢাকাগামী রিসি পরিহবহনের একটি নাইটকোচ রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জের কলাবাড়িতে ঘর কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।এতে ঘটনাস্থলে ২ জন এবং হাসপাতালে নেয়ার পথে আরও ১ জন মারা যায়। পুলিশ এখনও নিহতদের নাম সনাক্ত করতে পারে নি। এ ঘটনায় অন্তত ২৫ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের নাম জানা গেছে, তারা হলেন- সোবহান (৩২), আনিছুল (২০) ও করিম (২৮)। তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসাপাতাল ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।











