পাইকগাছায় জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তৃপ্তি রঞ্জন সেন,পাইকগাছা প্রতিনিধি : রবিবার বিকাল ৪ টায় পাইকগাছায় শহীদ মিনার চত্তরে জাতীয় পার্টির ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাপা’র আহবায়ক’ মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাপার সহ-সভাপতি শেখ আব্দুস সোবহান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাপার সদস্য সচিব তারক চন্দ্র ঘোষ, পৌর আহবায়ক এ্যাডঃ বিলাস রায়, সদস্য সচিব- গাজী শহিদুল ইসলাম খোকন, শামছুল হুদা খোকন, এ্যাডঃ অরুন জ্যোতি মন্ডল, গাজী আব্দুস সামাদ, বক্তব্য রাখেন- ফরিদ আহম্মেদ, মুনছুর আলী, মুরাদ হোসেন, আব্দুল আলিম, ফারুক হোসেন, শেখ আজিজ, তহিদুজ্জামান লেলিন, শেখ মাসুদুর রহমান, তন্ময় রায়, রাব্বু ইসলাম দিপু, আব্দুল্লাহ আল- মামুন, আল-আমিন, আলম গাজী, আব্দুর রাজ্জাক, ডাবলু হোসেন, খায়রুল ইসলাম, জনি চৌধরী মোঃ জাকির হোসেন, জি,এম, বাবলা, অলিয়ার রহমান, রবিউল ইসলাম, এ,কে, আজাদ।











