সংঘর্ষের মধ্য দিয়ে পাইকগাছা থানা ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তৃপ্তি রঞ্জন সেন,পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় সংঘর্ষের মধ্য দিয়ে ছাত্রদলের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় দলিল লেখক সমিতি ভবনে থানা ছাত্র দলের আহবায়ক এস, এম, ইমদাদুল হকের সভাপতিত্বে ও আবু তালেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন থানা বিএনপির সভাপতি এ্যাডঃ জি, এম, সবুর, বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির সাধারন সম্পাদক শেখ রুহুল কুদ্দুস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ, টি, এম, মনিরুজ্জামান, বিএনপির নেতা মিরাজুল ইসলাম মিরাজ,ওয়ার্ড কাউন্সিলর কাজী নেযামুল হুদা কা্মাল, অমরেন্দ্র মন্ডল,আইয়ুব বাচ্চু, ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক, সেলিম রেজা লাকি, এস এম বাবুল আক্তার,সরদার আঃ রাজ্জাক,বক্তব্য রাখেন আবুল হোসেন, ইকরামুল হক, ইলিয়াস হোসেন,জামসেদ,আইয়ুব আলী। সভায় সভাপতির বক্তব্য শেষে কপিলমুনি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেনের সাথে থানার যুগ্ম আহবায়ক আবু তালেবের কথা কাটাকাটির এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। কিছুক্ষনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। পরে এক বর্ণাঢ্য র্যালী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ বিষয়ে ছাত্র নেতা ইকবাল হোসেন বলেন আমি আবু তালেবকে ডাক দিলে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। আহবায়ক এস, এম, ইমদাদুল হক বলেন কপিলমুনির দুই নেতার মধ্যে কথাকাটাটি হলে আমি তাৎক্ষণিক ভাবে মিটিয়ে ফেলি। মারামারির মত কোন ঘটনা ঘটেনি,শান্তিপূর্ণ ভাবে প্রতিষ্ঠা বার্ষির্কী পালিত হয়েছে । এর আগে সকাল ৭ টায় দলীয় কার্যালযে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে দিনের কর্মসুচি শুরু হয়।











