,

ধৈর্য পরীক্ষা

প্রীতির পাঠশালায় পরীক্ষা চলছে আজকের বিষয় ধৈর্য; না ঠিক ধৈর্য নয়: অসীম ধৈর্য এবং আমাদের মানসিক অস্থিরতা
কোর্সপ্ল্য্লানে আর রেজিস্ট্রেশন কার্ডে তো বোধকরি এরকমই লেখা ছিল- যতটুকু মনে পরে
পরীক্ষার্থী লিখে চলেছে কখনো মুখস্থ থেকে কখনো বানিয়ে বানিয়ে ইনিয়ে বিনিয়ে শিক্ষকের আনুকূল্যও প্রার্থনা করতে চাইছে মাঝে মাঝে কিন্তু পরীক্ষক (যিনি ওই সময়ে ইনভিজিলেটর; আর পূর্বে কোর্স শিক্ষকও বটে)
তখন ঘুমিয়ে পড়েছেন আসলে তিনি পরীক্ষার প্রায় প্রথমপাদ থেকেই গভীর ঘুমে
আচ্ছন্ন হয়ে আছেন হয়তো সাদাকালো নয় কালার স্বপ্নে দেখছেন কবরের ভেতরের
অদেখা সব অন্ধকার অনিরুদ্ধ বাতাসের কিনারায় দাঁড়িয়ে কী সব ভাবছেন স্বপ্নবাজ পরীক্ষক; নাকি তাঁকে নিরীক্ষক বলা চলে
গোরস্থানের দেয়াল পার হয়ে ছয়তলা ভবনের লিফটের দরোজার সামনে পৌঁছে তিনি বলছেন-
অসীম ধৈর্য তোমার এবার পরীক্ষা শেষ করো; আমি ঘুমিয়ে ঘুমিয়ে পর্যবেক্ষণ করলাম
তোমার ধৈর্যের, আগ্রহের আর নিষ্ঠার গতিপথ
তুমি উত্তীর্ণ হযেছো কাগজে তোমার ফলাফল ছেপে দেব আমি আর ভাবছি ধৈর্যের আন্তর্জাতিক ভাষা
প্রতিযোগ পরীক্ষায় আমি তোমার সাথেই অংশ নেবো-
এই বলে ধৈর্য পরীক্ষার ফলাফলের প্যাকেট বগলের নিচে চাপিয়ে পাঠশালার প্রধান
প্রীতি দিদি বারান্দায় লাল চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়ালেন
তার সামনে নোংরাজমা শহরের ছেঁড়াকাটা আবছা ছবির আল্পনা আর ওপরে ও দূরে
(চোখ তুলে দতাকালে দেখা যায়) মশারির চারদেয়ালে জমাটবাঁধা আকাশের নীল-গোলাপি ছায়া।

লেখক : ড. ফজলুল হক সৈকত

বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং প্রতিষ্ঠাতা আহ্বায়ক, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ; রেডিও সংবাদপাঠক; কলামলেখক ও সাহিত্যিক।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে