বরগুনায় সাংবাদিক কন্যার চেইন ছিনতাই
জাফরুল হাসান রুহান,বরগুনা প্রতিনিধি : সোমবার সকালে দৈনিক কালের কন্ঠের উর্দ্ধতন নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলাম মন্টুর কন্যা অর্থী প্রকৃতির (১০) গলার চেইন ছিনতাই হয়েছে। বরগুনা সদর রোডের বাসা থেকে কেনাকাটা করতে বের হলে সকাল সাড়ে ১০টার দিকে কলেজ রোডের আসাহী ম্যানসনের সামনে মটর সাইকেলে আসা দুই ছিনতাইকারী তার গলার চেইন ছিনিয়ে নিয়ে যায়। চেইনের একটি অংশ অর্থী রেখে দিয়েছে। এব্যাপারে বরগুনা থানায় ডায়েরী করা হয়েছে। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বাবুল আখতার জানান, ঘটনার পরপরই অভিযান শুরু করা হয়েছে।













