,

বরগুনায় পারফরমেন্স ব্লকের চেক হস্তান্তর

জাফরুল হাসান রুহান, বরগুনা প্রতিনিধি : বৃহস্পতিবার বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এলজিএসপি-এলআইসি প্রকল্প কার্যক্রমের অগ্রগতি মুল্যায়ন সভা করা হয়েছে। একই সাথে ১৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে পারফরমেন্স ব্লক গ্রান্টের চেক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান কবীর। প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকারের পরিচালক আবুল হাশেম ও প্রকল্প ব্যবস্থাপক বাবুল আজাদ। আলোচনা করেন, বেতাগী উপজেলা চেয়ারম্যান এ বি এম গোলাম কবির, এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া, এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার প্রমূখ। এলজিএসপি-এলআইসি প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন করায় বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা, এম বালিয়াতলী, গৌরীচন্না, বরগুনা সদর, আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া, আঠারগাছিয়া, বামনা উপজেলার বামনা সদর, বেতাগী উপজেলার বিবিচিনি, কাজিরাবাদ, হোসনাবাদ, বেতাগী সদর, পাথরঘাটা উপজেলার কাঠালতলী, নাচনাপাড়া ও পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যানদের প্রত্যেককে ২ লাখ টাকার চেক প্রদান করা হয়।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে