,

মুন্সিগঞ্জে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ডিসিকলা

মুন্সিগঞ্জে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ডিসি কলা দিয়ে সাংবাদিকদের মতবিনিময়। মুন্সিগঞ্জ জেলা প্রশাসক আজিজুল আলম হঠাৎ করে সাংবাদিকদের আহবান করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আসছেন মতবিনিময় সভা করবেন সার্কিট হাউজে। বিকেল ১টার পূর্বেই মুন্সিগঞ্জের সকল সাংবাদিক জড়ো হতে লাগে সার্কিট হাউজে। প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বুধবার বেলা ২টার দিকে সার্কিট হাউজে আসার কথা থাকলেও যুব উন্নয়নের ডিডি অফিস পরিদর্শনের কারণে বেলা ৩টা বেজে যায় সার্কিট হাউজে আসতে। ৩টায় আসলেও মতবিনিময় সভা শেষ হয় ৪টায়। ভিআইপি ও প্রতিমন্ত্রীর সাথে আসা মেহমানদের তাৎক্ষনিকভাবে খাবারের আয়োজন করা হয়। কিন্তু জেলার সমস্ত সাংবাদিকদের জন্য দুপুরের খাবারের আয়োজন না করায় হতবাক সংবাদকর্মীরা। এ সময় ক্লান্ত সাংবাদিকদের গুনগুন আলোচনা ও মতবিনিময় সভায় অবস্থানে অনিহার ভাব ফুটে উঠায় বিষয়টি কর্মকর্তারা বুঝতে পেরে অবশেষে তাৎক্ষনিক শুকনো খাবারের আয়োজন করে। দুপুরের খাবার না খেয়ে ক্লান্তমনে মতবিনিময় সভা শেষ করার পূর্বেই হালকা শূকনো খাবার পরিবেশন করা দেখে সাংবাদিকদের কেউ কেউ একে অপরকে বলছেন এ খাবারের নাম ভাই ডিসি কলা। আগে জানলে ডিসি কলা খেতে আসতাম না। এ ডিসি কলা নিয়ে সংবাদকর্মীদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে।

আব্দুস সালাম, মুন্সিগঞ্জ থেকে ।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে