কেউ ক্ষমতার দাপট দেখাবেননা! রেল মন্ত্রী
আপনারা দলের নেতা কর্মীরা মানুষের সাথে ভাল ব্যবহার করবেন। খারাপ ব্যবহার করলে ভাল কাজ করেও কোন লাভ নাই। আমি রাস্তাটা ভাল করে করলাম আর আপনারা মানুষের সাথে খারাপ ব্যবহার করলেন মানুষ এই ভাল রাস্তা ভুলে যাবে। খারাপ ব্যবহারের জন্য আপনার বিরুদ্ধে সে ভোট দেবে। নেতারা কাজ করবেন মানুষের মুখের দিকে, চোখের দিকে তাকিয়ে। আকাশের দিকে তাকিয়ে ক্ষমতার দাপট দেখাবেন না। ক্ষমতা চিরকাল থাকেনা। ক্ষমতার দাপট দেখালে একদিন যখন ক্ষমতা থাকবে না তখন ঐ ক্ষমতার দাপট শিখার আগুন হয়ে জ্বলবে। নাটোরের লালপুরে শুক্রবার রাতে এক পথ সভায় যোগাযোগ ও রেল মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি আরো বলেন,এবারের ঈদের সময় রাস্তাঘাটগুলি পরিস্কার ছিল। আমরা চেষ্টা করছি। বিরোধী দল হরতাল করবে ধর্মঘট করবে। আপনি জবাব দিবেন কাজ করে উন্নয়ন করে ভাল আচরণ দিয়ে। সরকার যদি দশটা ভাল কাজ করে। তা একটা খারাপ ব্যবহার দিয়ে ঢেকে দেয়া যায়। দশটা ভাল কাজ মানুষ ভুলে যাবে যদি একটা খুব খারাপ আচরণ হয়। এগুলো দলের কর্মীদের জন্য বলছি। মানুষ এখন ভয়ে কিছু করবে না কিন্তু ভোটোর সময় ভাল করে শাস্তিটা দিয়ে দিবে। এখন নিরবে অনেকেই তা সহ্য করবে সরকারী দল পুলিশ আছে সঙ্গে প্রশাসন আছে। যখন ক্ষমতা থেকে যাবেন ইলেকশন হবে ঐ সময় মানুষ ভোটে শাস্তি দিয়ে দেবে। কাজেই ভাল ব্যবহারটা করেন। এখন বিদ্যুৎ, দ্রব্যমূল্য, রাস্তাঘাট, আইনশৃঙ্খলা সহনীয়। মানুষের চাওয়া হল এই চারটা জিনিষ। এ গুলো ঠিক রাখতে হবে। তিনি লালপুরের প্রয়াত নেতা মমতাজ উদ্দিনের কথা শ্রদ্ধার সাথে স্মরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাডঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন ঝুলফু, জেলা যুবলীগ যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম কাউছার,থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান তনু, সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতি, আওয়ামী নেতা আবু বক্কর সিদ্দিক পলাশ সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
আব্দুল্লাহ আল মাসুমম, নাটোর থেকে ।











