,

সাভারে গালিমপুর সোয়েটারে সংঘর্ষ: ১৮ জন আহত

সাভারশনিবার সাভারের সোয়েটার কারখানায় পিসরেট বাড়ানোর দাবিতে কারখানার শ্রমিক ও কতৃপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। শ্রমিক সূত্রে জানা যায়, সাভারের মজিদপুর এলাকায় গালিমপুর সোয়েটার কারকাখানায় ঈদের আগে থেকেই পিস রেট বৃদ্ধির দাবি দাওয়া নিয়ে গুন্জন চলে আসছিল। শনিবার সোয়েটার কারখানার শ্রমিকরা কতৃপক্ষের বরাবরে তাদের ওভার টাইম বৃদ্ধি, পিসরেটবৃদ্ধি,বাসা ভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধিসহ ১৩ দফা দাবিদাওয়া পেশ করে। কতৃপক্ষ তাদের দাবিকে প্রত্যাখ্যান করে এবং সে দাবিকে অযৌক্তিক বলে অভিহিত করলে কারখানাটির প্রায় ২০০ শ্রমিক জড়ো হয়ে প্রথমে কারখানার অভ্যন্তরে কর্মবিরতী এবং বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকরা কারখানার ভিতরে ভাংচুর করে কারখানার কর্মকর্তাবিন্দু বাধাঁ প্রদান করলে তাদের সাথে শ্রমিকদের সংঘর্ষ বাধেঁ।উওেজিত ও বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকে। এতে করে উভয়পক্ষের অন্তত ১৮ জন আহত হয়। উক্ত কারখানার এজিএম এস জুবায়ের বলেন,শ্রমিকদের পেশকৃত দাবি দাওয়া নিয়ে মালিক পক্ষের সাথে আলাপ আলোচনা করে মঙ্গলবার সিদ্ধান্ত জানানো যাবে। সংঘর্ষে আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে আবার কাউকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।গুরুতর আহত একজন শ্রমিক মো: হান্নান মিয়াকে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে লিংকিং বিভাগের একজন শ্রমিক জানায় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতী চলবেই।

মো: আলী আযম সরকার, শিল্পাঞ্চল,আশুলিয়া থেকে


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে