,

কারা পুকুরের মাছ বিক্রি করে প্রশাসন হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা -পর্ব ১৩

রাজশাহী কেন্দ্রীয় কারাগাররাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রশাসন কর্তৃক অনেক অনিয়ম দূর্নীতির মধ্যে পুকুরের মাছ বিক্রি করে লাখ লাখ টাকা আত্মসাৎ করা হচ্ছে একটি। কারাগারের সরকারী পুকুরের মাছ অভিযুক্ত এবং আসামীদের খাওয়ানোর জন্য হলেও অসাধু প্রশাসনের কর্মকর্তারা বাজারে বিক্রি করছে। তবে বাজারের যেসব মাছ সস্তা দামে বিক্রি হয় সেগুলো তারা না বিক্রি করে আসামীদের খাওয়াচ্ছে এমন সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে অনেক।

সূত্রমতে, অভিযুক্ত এবং আসামীদের জন্য কারা প্রশাসন কিছুদিন পরপর জেলেদের দিয়ে মাছ ধরান। পরে সেসব মাছের মধ্যে কমদামী এবং ওজনে বেশী মাছগুলো কারা অভ্যান্তরে দেন। আর দামীগুলোর মধ্যে কারা কর্মকর্তারা তাদের বাড়তে খাবার জন্য রেখে বাকি মাছগুলো বাজারে বিক্রি করে প্রতি মাসে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।

নাম প্রকাশ না করার সর্তে একাধিক কারাস্টাফরা প্রতিবেদককে জানান, পুকুরে জেলে নামলেই প্রতিবার বাজারে কমপক্ষে ৩০ থেকে ৪০হাজার টাকার মাছ বিক্রি হয়। এর সব টাকাই কর্তাবাবুদের পকেটে ঢোকে। এভাবেই প্রতি মাসে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় তারা। জানাগেছে, এসব দেখভাল করার জন্য আইজি অফিসের নিয়োগকৃত গোয়েন্দারাও তাদের দলেরই লোক।

অথচ, সরকারী বরাদ্দকৃত প্রতিটি কর্মকান্ড ঠিকমত পরিচালিত হচ্ছে কিনা এটা দেখার জন্যেই তাদের এখানে রাখা হয়েছে। তারা নিয়োগকৃত কর্মকান্ডের ঠিক উল্টোটা করে নিজ পকেট ভরানো নিয়েই সব সময় ব্যাস্ত থাকেন। সূত্রমতে, পুকুরের সব মাছ আনুমানিক নির্দিষ্টভাবে একটি দাম তৈরি করে সরকারী কোষাগারে হিসাব দেখাতে হয়। তবে দূর্নীতি করলেও সে হিসাব দেখাতে অফিসিয়াল সমস্ত কাগজপত্র ঠিক রাখেন তারা।

এ ব্যাপারে জেলার আনোয়ার হোসেন বলেন, অভিযোগটি সঠিক নয়। পুকুরের মাছ মেরে সবগুলোই আসামীদের খাওয়ায়ে দেওয়া হয়। তবে ঝানায় পানাই যে হয়না তা বলবোনা। এরমধ্যেই যতটুকু সম্ভব চেষ্ঠা করছি। আর কিছু জানতে চাইলে সিনিয়রের সাথে কথা বলেন।

এ ব্যাপারে সিনিয়র শাহ্‌জাহান সেল ফোনে প্রতিবেদককে বলেন, আপনাদের এলাকায় চাকুরীতে আসলাম এখন যদি আপনারা এভাবে ধরেন তাহলে কিভাবে এখানে থাকবো। আর আমি ছুটিতে আছি। ফিরে এসে কথা বলব।

এস.এইচ.এম তরিকুল ইসলামরাজশাহী, থেকে


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে