,

বিশ্বব্যাংকের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে - অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতঅর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন,পদ্মাসেতুতে অর্থায়ন নিয়ে বিশ্বব্যাংকের সাথে আমাদের আলোচনা চলছে। বিশ্বব্যাংকের সাথে সিদ্ধান্ত চূড়ান্ত করতে পদ্মাসেতু প্রকল্পের অপর দুই অংশিদার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও জাইকা তাদের চুক্তির মেয়াদ একমাস বাড়িয়েছিল। সে হিসাবে আগামী ৩১ আগস্ট তাদের চুক্তির মেয়াদ শেষ হবে। এ সময়ের মধ্যে কিছু একটা করতে হবে।পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়নের বিষয়ে সপ্তাহখানেকের মধ্যে কিছু একটা করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার অর্থমন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা জানান।
পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়নের বিষয়ে সরকার কতোটা আশাবাদী- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আলোচনা চলাকালীন আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।
তিনি বলেন, বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিল করাটা অন্যায় হয়েছে। আমি চাই বিশ্বব্যাংক অর্থায়ন করুক। কারণ তারা অর্থায়ন করলে দেশের ক্ষুণ্ন  হওয়া মর্যাদা পুনরুদ্ধার করা সম্ভব হবে।
বিশ্বব্যাংকের শর্তপূরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বিষয়ে যেটুকু করার সবটুকুই আমরা করেছি। এর বাইরে কিছু বলবো না।
বিশ্বব্যাংককে চিঠি প্রদান প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, চিঠি তখনি দেওয়া হবে, যখন বুঝবো আমাদের প্রস্তাব প্রত্যাখ্যাত হবে না

আব্দুল্লাহ আল মাসুম,বিএনবি নিউজ


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে