সাভারের বেড়ী বাধ থেকে শিশুর লাস উদ্ধার
আমিন বাজার এলাকা হতে শিশুর জবাই করা লাস উদ্ধার করেছে সাভার থানার পুলিশ।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,ঢাকার অদূরে সাভার থানার আমিন বাজার এলাকার বেড়ী বাধ থেকে বৃহস্পতিবার বিকেলে এক শিশুর (১১)জবাই করা লাস উদ্ধার করেছে সাভার মডেল থানার পুলিশ। লাসটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবরদেয় সেই খবরের ভিওিতে পুলিশ লাসটি উদ্ধার করে বলে সাভার মডেল থানার উপ পরিদর্শক আবুল হোসেন বি এন বি নিউজকে জানান। লাসটি উদ্ধারের কয়েক ঘন্টা পূর্বে শিশুটিকে জবাই করা হয়েছে বলে ধারনা করছে পুলিশ ও স্থানীয়রা। ময়না তদন্তের জন্য লাসটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছিল।
মোঃ আলী আযম সরকার, আশুলিয়া থেকে।।













