,

এ দিঘী বানিয়াচংয়ের ঐতিহ্য, সবাই মিলে সংরক্ষন করতে হবে বললেন, এসিল্যান্ড

বানিয়াচং সাগর দিঘীতে পোণা অবমুক্তি করা হচ্ছে। এসময় উপস্তিত ছিলেন এসিল্যান্ড মোঃ শফি উল্লাহবানিয়াচংয়ের সনাতন নিদর্শন ঐতিহাসিক সাগরদিঘী \ এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ের ঐতিহ্য রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইতি মধ্যে এ দিঘী থেকে অবৈধ ভাবে বালু উত্তেলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছুদিন পূর্বে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪টি শক্তিশালী ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এ বিষয়ে ৫/৬ নং বাজার ভ’মি অফিসের তহশীলদার বাদী হয়ে মামলা করেছেন। বানিয়াচংয়ে যারা আসেন তারা অন্তত সাগরদিঘীকে পরিদর্শন করে যান। এ দিঘীকে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে হলে দিঘীর চারপাড়ের বাসিন্দাসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে বানিয়াচং ঐতিহাসিক সাগর দিঘীতে সরকারীভাবে পোণা অবমুক্ত করার সময় উপজেলা কমিশনার ( ভ’মি) মোহাম্মদ শফি উল্লাহ কথা গুলি বলেন। তিনি বলেন প্রসাশন চায় এ দিঘী সর্বসাধারণের জন্য উম্মোক্ত থাকুক। তাই জনস্বার্থে পোণা অবমুক্ত করা হচ্ছে। পরে দিঘীতে ৫০ কেজী পরিমাণ বিভিন্ন প্রজাতির পোণা মাছ অবমুক্ত করা হয়। এসময় উপস্তিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের সংশ্লিষ্ট   কর্মকর্তা কর্মচারীগণ ও সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ। তাছাড়া পোণা অবমুক্ত করণ প্রকল্পের ঠিকাদারও এ সময় উপস্তিত ছিলেন।

জীবন আহমেদ লিটন, বানিয়াচং (হবিগঞ্জ)


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে