ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে সংঘর্ষ : গুলিতে নিহত ১ আহত ৫
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরভেলামারি গ্রামে আজ সোমবার দুপুরে জমি নিয়ে দু’গ্রুপের মাঝে সংঘর্ষে বন্দুকের গুলিতে একজন নিহত অপর ৫জন আহত হয়েছে। ময়মনসিংহের নান্দাইল থানার ওসি খন্দকার জাহিদুল ইসলাম জানান, উপজেলার চর ভেলামারি গ্রামে আজ সোমবার দুপুরে জমি নিয়ে বিরোধে ইকবাল ও রাশিদ গংদের মধ্যে সংঘর্ষ বাধেঁ এ সময় ইকবালের লাইসেন্সকৃত বন্দুকের গুলিতে রাশিদের পক্ষের হাসেম (৪৫)নামের একজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং মহিলাসহ ৫জন আহত হয়, গুলিবিদ্ধ সখিনা (৭০) ও হারেছ (৪৫) কে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহ আলম উজ্জ্বল, ময়মনসিংহ থেকে ।











