,

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ১৫ জন আহত

রাজশাহীর কাপাসিয়া ঢালান এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছে। রবিবার ট্রাকের সঙ্গে যাত্রীবাহী হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ১০ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও হিউম্যান হলারটি আটক করেছে। মতিহার থানা পুলিশ জানায়, বানেশ্বর থেকে যাত্রীবাহী একটি ইমা রাজশাহী নগরীর দিকে আসছিল। এ সময় কাপাসিয়া এলাকায় পৌঁছামাত্র রাজশাহী থেকে ঢাকাগামী একটি মিনি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ইমাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইমার যাত্রী ও মিনি ট্রাকের চালকসহ অন্তত ১৫ জন আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত ১০ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এঁরা হলেন, সুজিতা (৩০), বেলাল হোসেন (৪০), ময়েজ উদ্দিন (৫০), হাবিব (৪৫), নিলুফা (৪০), খলিল (৩৫), নিলচাঁদ (৪৫), লাল মিঞা (১), রাশিদা বেগম (২৫), ও আব্দুল কুদ্দুস (৩৫)।

আমানুল হক আমান,বাঘা প্রতিনিধি, রাজশাহী থেকে


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে