,

সংবাদ প্রকাশের জের : আবারো পিস্তল গুলিসহ ফেন্সিডিল উদ্ধার

বহুল প্রচারিত অনলাইন দৈনিক বিএনবি নিউজ-এ সংবাদ প্রকাশের পর আবারো ১টি পিস্তল, ১ রাউন্ড তাজা গুলি ও ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এবার উদ্ধার হয়েছে, রাজশাহীর চারঘাট উপজেলার একটি আম বাগান থেকে। শনিবারের অভিযানে এগুলো উদ্ধার হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ বিষয়ে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খান সাংবাদিকদের জানান, উপজেলার রাওথা প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়েছে। অপরাধীরা ঘটনাস্থলে আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। তবে এ ব্যাপারে চারঘাট থানায় একটি মামলা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
উল্লেখ্য, শুক্রবার আগ্নেয়াস্ত্র মাদকসহ চোরাচালানীর ট্রানজিট পয়েন্ট বানেশ্বর ও নাটোর এমন একটি সংবাদ প্রকাশ হবার পর প্রসাশনের টনক নড়ে। এর ধারাবাহিকতাই প্রথম ২৪ ঘন্টার অভিযানে শনিবার নাটোরের গুরদাসপুর থানাধীন কাঁচিকাটা নামোক স্থানে যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে ২টি আমেরিকান পিস্তল, ৮রাউন্ড তাজা গুলি ও ৪টি ম্যাগাজিনসহ হাবিবুর রহমান ওরুফে হাবিলকে (২৭) গ্রেফতার করে পুলিশ। এছাড়াও রাজশাহীর পবা থানাধীন আলিমগঞ্জ হলিদাবনা মোরাদীঘা গ্রামে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় প্লাষ্টিকের বস্তা ভর্তি ৯শ’ ৩০ বোতল এবং রাজশাহী রেলস্টেশন থেকে ৬৬ বোতল ফেনসিডিলসহ মামুনুর রশিদকে (২৩) আটক করে র‌্যাব-৫। আর ৪৮ ঘন্টা না পুরতেই চারঘাট থেকে আবারো ১টি পিস্তল, ১ রাউন্ড তাজা গুলি ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করল পুলিশ। এছাড়াও আরো অনেক স্থানে ইতিমধ্যে অভিযান চালানো হয়েছে এবং হচ্ছে। অভিযানে আসামীসহ অনেক মাদকদ্রব্যও ধরা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা।

এস.এইচ.এম তরিকুল ইসলাম, রাজশাহী থেকে


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে