,

পদ্মাসতেু না হওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে : হাছান মাহমুদ

পদ্মাসতেু না হওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে : হাছান মাহমুদএকটি মহলের ষড়যন্ত্রের কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল করেছে বলে অভিযোগ করেছেন পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ চৌধুরী। ২৭ জুলাই শুক্রবার নগরীর কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসয়িশেন (বিএমএ) চট্টগ্রাম শাখা আয়োজিত ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মন্ত্রী আরো বলেন, র্বতমান সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য ৬০ হাজার কমিউনিটি ক্লিনিক চালু করেছে ও ১৮ হাজার স্বাস্থ্যর্কমী নিয়োগ করেছে। ভারতের মানুষের গড় আয়ু যেখানে ৬৪, বাংলাদেশের মানুষের গড় আয়ু সেখানে ৬৯ হয়েছে বলে উলে­খ করে মন্ত্রী বলেন, “এটাই হচ্ছে বর্তমান সরকারের সাফল্য।” অনুষ্ঠানের প্রধান আলোচক বিএমএ’র মহাসচিব অধ্যাপক ডা: শরফুদ্দীন আহমদে বলেন, এই সরকার সাধারণ মানুষের সবার জন্য ৬ হাজার ৫’শ চিকিৎসক নিয়োগ দিয়েছে। তিনি আরো বলেন, র্বতমান সরকার ১২’শ চিকিৎসককে পদোন্নতি দিয়েছে। এছাড়াও যুগোপযুগী স্বাস্থ্য নীতি চালু করেছে। আলোচনায় বক্তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানান। বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডা. শরফুদ্দিন আহমেদ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সেলিম মো. জাহাঙ্গীর, চাঁদপুরের সিভিল সার্জন ডা. সরফরাজ খান বাবুল, বিএমএ সাধারণ সম্পাদক ডা. নাসির উদ্দিন মাহমুদ প্রমুখ।

জাহিদ তানছির, চট্টগ্রাম থেকে


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে