জিপিএ-৫ পেয়েছে চা বিক্রেতার কন্যা মুন্নী
অসম্ভব আত্মপ্রত্যয়ী এক ছাত্রীর নাম মুন্নী খাতুন। পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউপি’র নেউতিগাছা গ্রামের অতিদরিদ্র মা-বাবার সন্তান মুন্নী খাতুন চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। চাটমোহরের প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রী কলেজের ছাত্রী মুন্নীর পিতা একজন চা বিক্রেতা। চা বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন নিয়ে লেখাপড়া করাচ্ছেন। অভাবী সংসারে থেকেও মেধাবী মুন্নী ছিল অত্যন্ত আশাবাদী। কলেজ ও প্রাইভেট শিক্ষকদের সহযোগিতায় সে এই ফলাফল করেছে। উচ্চ শিক্ষা লাভ করে মুন্নী ভবিষ্যতে ভালো কিছু করতে চায়।
চাটমোহর প্রতিনিধি ।











