,

রমজানের পবিত্রতা রক্ষায় অশ্লীলতা এবং অবাঞ্চিত মহিলাদের উৎপাত বন্ধে পদক্ষেপ নিন -এডভোকেট জুবায়ের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং আইন শৃংখলা পরিস্থিতির অবণতিতে মানুষের নাভিশ্বাস উঠছে। নগর জুড়ে অশ্লীল পোষ্টার ও অবাঞ্চিত মহিলাদের উৎপাত চরম পর্যায়ে বৃদ্ধি পেয়েছে। যা পূণ্যভূমি সিলেটের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। তাই আসন্ন রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে এসব অনৈতিক কর্মকান্ড বন্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসতে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। মিথ্যা মামলায় কারান্তরীণ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ সহ সকল বিরোধী দলীয় নেতৃবৃন্দকে তাদের পরিবারের সাথে পবিত্র রোযা ও ঈদ পালনের সুযোগ দিতে হবে।
তিনি গতকাল সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। নগর সেক্রেটারী সিরাজুল ইসলাম শাহীন-এর পরিচালনায় মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর ডা: সায়েফ আহমদ, সহকারী সেক্রেটারী মোঃ ফখরুল ইসলাম ও মাওলানা সোহেল আহমদ, জামায়াত নেতা জাহেদুর রহমান চৌধুরী, মহানগর ছাত্রশিবির সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপু, শাবিপ্রবি সভাপতি হোসাইন আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রমজান এলেই দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইন শৃংখলা পরিস্থিতির অবণতি চিরায়ত নিয়মে পরিণত হয়েছে। এছাড়াও নগরীতে অশ্লীল পোষ্টার ও বিলবোর্ডের ছড়াছড়িতে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। তাই অবিলম্বে এসব অশ্লীল পোষ্টার সরাতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে