,

রংপুর সিটি কর্পোরেশন ৩৩টি ওয়ার্ডে সীমানা নির্ধারন

রংপুর সিটি কর্পোরেশনকে ৩৩টি ওয়ার্ডে বিভক্ত করে সীমানা খসড়া তালিকা প্রণয়ন করা হয়েছে। এছাড়া সংরক্ষিত ওয়ার্ড করা হয়েছে ১১টি। সেই সাথে কোন ওয়ার্ডের কোন এলাকার বাসিন্দারা ভোট দিতে পারবে তা নির্ধারণ করা হযেছে। সীমানা খসড়া তালিকা স্বাক্ষর করার পর গতকাল সোমবার তা গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়

রংপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনের দাবিতে এর আওতাধীন মানুষ দীর্ঘদিন থেকে বিভিন্ন পন্থায় আন্দোলন করে। প্রধানমন্ত্রীর ঘোষণা বা¯তবায়ন না হওয়ায় গত দু’মাস রংপুরবাসী বিভিন্ন ব্যানারে কঠোর আন্দোলন গড়ে তুলে। যার ফলে গত ২৮ জুন রংপুর পৌরসভাকে বিলুপ্ত করে সিটি কর্পোরেশনে উন্নিত করা হয় এবং ১লা জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। এদিকে গতকাল স্থানীয় সরকারের (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ধারা ২৭ ও ২৮ এর ক্ষমতাবলে ধারা ২৯ ও ৩০ মোতাবেক রংপুর সিটি কর্পোরেশনের সীমানার খসড়া তালিকা প্রণয়ন করা হয়েছে। গণবিজ্ঞপ্তির সূত্র অনুযায়ী এর আওতায় ৩৩টি ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড বিভক্ত করা হয়েছে। গণবিজ্ঞপ্তি প্রকাশ করে কোন মতামত বা কোন আপত্তি থাকলে তা ৩১ জুলাইয়ের মধ্যে সিটি কর্পোরেশনের প্রশাসক বা জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করতে বলা হয়েছে।
সূত্র মতে নব গঠিত রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ড রয়েছে রণচন্ডি, মনোহর, রতিরামপুর (আংশিক), গঙ্গাহরি, মন্থনা ও হরিরাম পিরোজ। ২নং ওয়ার্ডভুক্ত হয়েছে উত্তম  অংশ-১, উত্তম অংশ-২, বারঘরিয়া, অভিরাম। ৩নং ওয়ার্ডে আছে উত্তম অংশ-৩, উত্তম অংশ-৪, উত্তম অংশ-৫, কেল্লাবন্দ, নিয়ামত ও গোয়ালু। ৪নং ওয়ার্ডে রয়েছে আমাশু, কুকরুল, কাইমাইগুলি কুকরুল, বিনোদ, বালা কেয়ার, নীলকণ্ঠ, দেবত্তর, তালুক-১ ও ভগি।এদিকে ৫নং ওয়ার্ডভুক্ত এলাকাগুলো হল আরাজি পশুরাম, দেবত্তর, তালুক অংশ-১ ও ২, পয়ধর অংশ ১, ২ ও ৪ পশুরাম অংশ-১, ২ ও ৩ এবং হারাটি। ৬নং ওয়ার্ডে পড়েছে চব্বিশ হাজারী, পয়ধর, অংশ-৩, কোবারু ও বাহাদুর সিংহ। অপরদিকে ৭নং ওয়ার্ডভুক্ত হয়েছে বকসা, হরিরামমল, গুলালবুধাই, বুধাই, তপোধন ও বেণুঘাট, ৮নং ওয়ার্ডে আছে কার্তিক, চান্দকুঠি, বধ কমলা, আরাজী গুলাল বুধাই, খলিশা কুড়ি, অংশ-১ম এবং মহব্বত খাঁ। ৯নং ওয়ার্ডে রয়েছে কাচনা, চিলমন, খলিশা কুড়ি অংশ-২, নওহাটি কাচনা, বাহার কাছনা, বীর চরণ, মনোগোপাল, মনাদর, রামগোবিন্দ ও সাহেবগঞ্জ। এদিকে ১০নং ওয়ার্ডভুক্ত করা হয়েছে জগদ্বীশপুর, বক্তারপুর, পূর্ব গিলাবাড়ী ও পশ্চিম গিলাবাড়ী। ১১নং ওয়ার্ডে রয়েছে জলকরিয়া, রাজেন্দ্রপুর, কামদেবপুর, গোপীনাথপুর ও ভবানীপুর। ১২নং ওয়ার্ডে আছে রাধাকৃষ্ণপুর, বিন্যাটারী, চক ইসবপুর এবং পক্ষিফান্দা। ১৩নং ওয়ার্ডভুক্ত হল পীরজাবাদ ও দেওডোবা। ১৪নং ওয়ার্ডে পড়েছে বড়বাড়ী, মনোহর, দামোদরপুর এবং সম্মানীপুর। ১৫নং ওয়ার্ডে আছে দর্শনা পাহাড়ী, বিনোদপুর, আক্কেলপুর, হরিরামপুর, কিশামত বিশু, আশরতপুর, দূর্গাপুর (আংশিক) ও ফতেপুর (আংশিক)। সিটি কর্পোরেশনের বিভক্ত করা ওয়ার্ডের মধ্যে ১৬নং ওয়ার্ডে পড়েছে বিডিআর ধাপ ফাঁড়ি এলাকা, কেল­াবন্দ, ধাপ হাজীপাড়া ও ধাপ রঘুনাথগঞ্জ। ১৭নং ওয়ার্ডভুক্ত হয়েছে সাতগাড়া, পার্বতীপুর, ভগি বালাপাড়া, পীরজাবাদ, রামপুরা, ধাপ পাশারীপাড়া, ধাপ কটকিপাড়া। ১৮নং ওয়ার্ড হল কেরাণীপাড়া, মুন্সিপাড়া, সাতগাড়া মিস্ত্রিপাড়া, মন্ডলপাড়া, পুলিশ ট্রেনিং সেন্টার। ১৯নং ওয়ার্ডভুক্ত হল ইসলামপুর, হনুমানতলা (পশ্চিম), ধাপ ইঞ্জিনিয়ারপাড়া, ধাপ চিকলীভাটা, জলকর (পশ্চিম), নীলকণ্ঠ (আংশিক), মেডিকেল কলেজ, ধাপ ভগি, রাধাবল­ভ, ধাপ স্টাফ কোয়ার্টার। ২০নং ওয়ার্ডে আছে উঃ মুন্সিপাড়া, গুড়াতিপাড়া, গোমস্তপাড়া, চাউল আমোদ, থানা রোড, পাকপাড়া, মুলাটোল, লিচু বাগান, নিউ ইঞ্জিনিয়ারপাড়া। ২১নং ওয়ার্ডে আছে করনজাই রোড, কলেজ রোড, আকালীটারী, কলেজরোড (আলমনগর), নিউ সেনপাড়া, নিউ আদর্শপাড়া, বাদিয়া পাড়া, মুচিপট্টি ও হাজীপাড়া। ২২নং ওয়ার্ডভুক্ত কামারপাড়া, গণেশপুর, বালাটারী ও বাবুখাঁ। ২৩ নং ওয়ার্ডে পড়েছে কুকরুল, জলকর পূর্বপাড়া, জুম্মাপাড়া, নিউ জুম্মাপাড়া, পুলিশ লাইন, চিড়িয়াখানা, সদর হাসপাতাল, পশু হাসপাতাল ও হনুমানতলা (পূর্ব)। ২৪ নং ওয়ার্ডে আছে কামাল কাছনা (দঃ), গুপ্তপাড়া, জিএলরায় রোড, তাঁতীপাড়া, বৈরাগীপাড়া, মাছুয়াপাড়া, মন্থনা জিএল রায় রোড। ২৫নং ওয়ার্ডভুক্ত কামাল কাছনা (পশ্চিম), নিউ শালবন, পূর্ব শালবন, শালবন, শাহীপাড়া, মিস্ত্রিপাড়া ও সেন্ট্রল রোড। ২৬নং ওয়ার্ডে রয়েছে আদর্শপাড়া, ঠিকাদারপাড়া, হেলালজুট প্রেস, মহাদেবপুর, রবার্টসনগঞ্জ, রেলওয়ে পূর্বগেট, নূরপুর ও জেএনসি সড়ক। এদিকে ২৭নং ওয়ার্ডে আছে আলমনগর, খামারপাড়া, আজিজনগর কলোনী, পীরপুর, মুসলিমপাড়া, বাবুপাড়া (অংশ) ও রেলওয়ে পশ্চিমপাড়া। ২৮নং ওয়ার্ডভুক্ত হয়েছে আশরতপুর, এরশাদ নগর, ক্যাডেট কলেজ, কারমাইকেল কলেজ, খেরবাড়ী, চিনিয়াপাড়া, তাজহাট, দর্শনাপাহাড়ী। ২৯নং ওয়ার্ডে রয়েছে আফানউল্লা কাপুরিয়া, কুচবিহার রোড, কানুনগোটোলা, কসাইটুলি, খোর্দ্দ, রংপুর, গোসাইবাড়ী, জেবি সেন রোড, চক বাজার, দেওয়ান টুলি, ধূমখাটিয়া, বড় রংপুর, মাহিগঞ্জ রোড, রথবাড়ী, ফতেপুর, গোদাশিমলা, ও কলাবাড়ী। ৩০ নং ওয়ার্ডে আছে কুটিরপাড়া, জিএল রায় রোড, নাচনিয়া, পূর্ব খাসবাগ, পশ্চিম খাসবাগ, বোতলা, বীরভদ্র, দখিগঞ্জ ও কাচু। ৩১নং ওয়ার্ডে পড়েছে শেখপাড়া, নাজিরদিগর, পানবাড়ী, আরাজী ধর্মদাস, সিলিমপুর। ৩২ নং ওয়ার্ডভুক্ত তালুক তামপাট, ধর্মদাস, খোর্দ্দ তামপাট, নগরমীরগঞ্জ, বড় রংপুর, আরাজী তামপাট, তালুকবকসি, আরাজী মনখামার, ছোট রংপুর অংশ-১ এবং ৩৩নং ওয়ার্ড ভুক্ত হয়েছে ছোট রংপুর অংশ-২, খোর্দ্দ রংপুর, মন্দিরা, আজিজুল্লা, হোসেন নগর, রাজখাঁ, তালুক রজু ও মেকুরা।

আব্দুর রহমান মিন্টু,রংপুর থেকে


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে