বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার চরে নৌ-ডাকাতি
গত সোমবার গভীর রাতে পূর্ব বগুড়ার সারিয়াকান্দির যমুনার চরে আবারো দুধর্ষ নৌ -ডাকাতির সংঘটিত হয়েছে । ১৫/২০ জনের সশস্ত্র ডাকাত দল যমুনার বেড়া পাঁচবাড়িয়া চরে মুক্তিযোদ্ধা মামুনুর রশিদের বাড়িতে গভীর রাতে হানা দিয়ে অস্ত্রের মুখে তার ২টি ও নুরু মিয়ার ৭টি গরু , রনি হাসানের ৩০ হাজার টাকার সোনার গহনা, নগদ ২০ হাজার টাকা,১টি ডিভিডি,১টি মোবাইল ফোন সহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে নিয়ে শ্যলো ইঞ্জিন চালিত নৌকা যোগে ডাকাত দল উজানের দিকে পালিয়ে যায়। এ ব্যাপারে মঙ্গলবার মুক্তিযোদ্ধা মামুনুর রশিদ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ।উলেখ্য, নৌ-ডাকাতি রোধে সমপ্রতি চালুয়াবাড়ি ইউনিয়নের শিমুলতাইর চরে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পটি স্থাপন করা হয়। বন্যা ও নদীর ভাঙ্গনে ঐ জায়গা হুমকির মুখে পড়লে পুলিশ ক্যাম্প প্রত্যাহার করা হয়। ক্যাম্প প্রত্যাহারের কয়েকদিনের মধ্যে এই প্রথম যমুনার চরে ডাকাতি সংঘটিত হলো। এদিকে এ ঘটনায় প্রত্যন্ত এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে।
এ ব্যাপারে সারিয়াকান্দি থানার বিতর্কিত অফিসার ইনচার্জ (ওসি প্রশাসন )ফাইজুলের সাথে মেবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি সাংবাদিকদের নাম্বার দেখে কল রিসিভ করেননি । উলেখ্য মাত্র এক মাস আগে একই অঞ্চলে পর পর কয়েকটি নৌডাকাতির ঘটনা ঘটে।
আরএইচ রফিক ,বগুড়া থেকে ।











