,

নারায়ণগঞ্জ জেলা মহিলা ফুটবল দল ১৯-০ গোলে সুনামগঞ্জ জেলা মহিলা ফুটবল দলকে হারিয়েছে

নারায়ণগঞ্জ জেলা মহিলা ফুটবল দল ১৯-০ গোলে সুনামগঞ্জ জেলা মহিলা ফুটবল দলকে হারিয়েছেবাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন (ডি.এফ.এ.) এর তত্ত্বাবধানে সিলেট জেলা স্টেডিয়ামে চলমান কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০১২ এর প্রথম পর্বের (সিলেট ভেন্যু) এর  ১৬ জুলাই ২০১২ ইং তারিখে অনুষ্ঠিত ১ম খেলায় (বিকাল ৩.০০ টা) নারায়ণগঞ্জ জেলা মহিলা ফুটবল দল ১৯-০ গোলে সুনামগঞ্জ জেলা মহিলা ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয়। ১ম খেলা শুরুর পূর্বাহ্নে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন (ডি.এফ.এ.) এর অন্যতম সদস্য নুরে আলম খোকন ও ভাইস প্রেসিডেন্ট  মঈনউদ্দিন আহমদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি সেলিম খান মজলিশ। উক্ত টুর্ণামেন্টের উপরোলে­খিত তারিখের ২য় খেলায় (বিকাল ৫.০০ টা) সিলেট জেলা মহিলা ফুটবল দল ১-০ গোলে হবিগঞ্জ জেলা মহিলা ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয়। ২য় খেলায় উভয় দলের সাথে পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন (ডি.এফ.এ.) এর প্রেসিডেন্ট মাহিউদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন (ডি.এফ.এ.) এর ভাইস প্রেসিডেন্ট মঈনউদ্দিন আহমদ , সিলেট জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল , সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মুফতি আব্দুল খাবির, কোষাধ্যক্ষ এ.এ.এম.মিরাজ (জাকির), সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য হানিফ আলম চৌধুরী ও সালমা বাছিত, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদের সদস্য মাসুক আহমদ ও দীপাল কুমার সিংহ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদের সদস্য ও সিলেট ইউনাইটেড ক্লাবের সভাপতি শমশের জামাল, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন (ডি.এফ.এ.) এর কার্যনির্বাহী পরিষদের সদস্য মোঃ আক্তারুজ্জামান মান্না, শাহ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আক্কাছ উদ্দিন আক্কাই, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা জোহরা আক্তার খানম ও সদস্য মারিয়ান চৌধুরী মাম্মী প্রমুখ। অদ্য ১৭ জুলাই ২০১২ ইং তারিখের খেলা নিম্নবর্ণিত :
বিকাল ৩.০০ টা -সিলেট বনাম সুনামগঞ্জ জেলা মহিলা ফুটবল দল
বিকাল ৫.০০ টা -নারায়ণগঞ্জ বনাম পটুয়াখালী জেলা মহিলা ফুটবল দল
প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগ করার জন্য সিলেটের সর্বস্তরের জনসাধারণের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন (ডি.এফ.এ.) এর প্রেসিডেন্ট মাহিউদ্দিন আহমদ সেলিম।
অভিনন্দন : সিলেট জেলা স্টেডিয়ামে চলমান কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০১২ এর প্রথম পর্বের (সিলেট ভেন্যু) এর গতকাল ১৬ জুলাই ২০১২ ইং তারিখে অনুষ্ঠিত ২য় খেলায় সিলেট জেলা মহিলা ফুটবল দল ১-০ গোলে হবিগঞ্জ জেলা ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হওয়ায় সিলেট জেলা মহিলা ফুটবল দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাকে সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল ও সিলেট জেলা ক্রিকেট কমিটির পক্ষ হতে সম্পাদক মোঃ আক্তারুজ্জামান মান্না আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছেন এবং তাঁদের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে