,

বৃহত্তর ময়মনসিংহে মৎস্য চাষে যে বিপ্লব ঘটেছে তা ধরে রাখতে হবে- ভুমি মন্ত্রী রেজাউল করিম হীরা এমপি

বৃহত্তর ময়মনসিংহে মৎস্য চাষে যে বিপ্লব ঘটেছে তা ধরে রাখতে হবে- ভুমি মন্ত্রী রেজাউল করিম হীরা এমপিবাংলাদেশ সরকারের ভ‚মি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ভুমি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রেজাউল করিম হীরা এমপি বলেছেন, মাছ আমাদের জাতীয় সম্পদ, মাছ চাষে নতুন নতুন প্রযুক্তি ব্যাবহার করে উৎপাদন বাড়াতে হবে। দেশে মাছ চাষে যে বিপ্লব সৃষ্টি হয়েছে তাতে মৎস্য বিজ্ঞানীদের অবদান অনিস্বীকার্য। খাদ্যে আমিষের ৬০ শতাংশ মাছ থেকে পাই। তিনি আরো বলেন, ময়মনসিংহ অঞ্চলে মৎস্য চাষে যে বিপ্লব ঘটেছে তা ধরে রাখতে হবে।  বিশ্বে  ভিয়েতনামের পরেই মাছ চাষে বাংলাদেশের অবস্থান রয়েছে এ অবস্থানকে আরো সুদৃঢ় করতে হবে।
সমাজভিত্তিক মাছ চাষের মাধ্যমে দেশের জেলে ও বেকার যুব সমাজ এবং দরিদ্র জনগোষ্ঠির কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রাণীজ আমিষের অভাব দ‚র হবে। নদীতে জাটকা ও অপরিণত মাছ নির্দিষ্ট সময় পর্যন্ত না ধরলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। প্রাকৃতিক ভাবে দেশের নদ-নদী, খাল-বিলে প্রচুর মাছ পাওয়া যেত, বিগত কয়েক দশকে,দেশে জনসংখ্যা বিস্ফোরণ, অতিরিক্ত ও অপরিমিত পানি ব্যবহার, কীটনাশকের যথেচ্ছা ব্যবহার, শিল্পোন্নয়নের ফলে পানি দ‚ষণ এবং পরিবেশের ভারসাম্যহীনতার কারণে মাছ এখন দু®প্রাপ্য হয়ে উঠেছে। ফলে দেশের দরিদ্র জনগোষ্ঠির পুষ্টি ও জীবিকা অর্জনের প্রধান উৎস মাছের প্রচুর্য্যতা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। একদিকে স্থলভ‚মির অপর্যাপ্ততা অন্য দিকে নদী-নালা, খাল-বিল, হাওর-বাওড়, পুকুর এর পর্যাপ্ততার সাথে সাথে  বন্যাপ্লাবিত জলাভ‚মি দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধির অপার সম্ভাবনা সৃষ্টি করেছে।
ময়মনসিংহে অবস্থিত মৎস্য গবেষনা ইনসিইটউটে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সপ্তাহ ব্যাপী ‘মৎস্য প্রযুক্তি মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৎস্য প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রফেসর ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. রফিকুল হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগের ডিন প্রফেসর ড. মনুরঞ্জন দাস ও মৎস্য গবেষনা ইনস্টিটিউটের প্রধান বৈঞ্জানিক কর্মকর্তা খলিলুর রহমান প্রমুখ।ভূমি মন্ত্রী আরো বলেন দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য বর্তমান সরকার ব্যাপক কর্মস‚চি গ্র্রহণ করেছে। মৎস্য উৎপদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের “জাল যার জলা তার” নীতির বাস্তবায়নের নিমিত্তে সরকারী জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। শুধুমাত্র পুকুরে মাছ চাষ করেই আমাদের মাছের অভাব প‚রণ করা সম্ভব নয়। দেশের সব জলাশয়কে মাছ চাষ ও ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসতে হবে।সভা শেষে মন্ত্রী মৎস্য প্রযুক্তি মেলার স্টল ঘুরে দেখেন। মেলায় বিলুপ্ত প্রায় মাছ, মাছের প্রযুক্তি ও খাদ্যের ২৫টি স্টল স্থান পেয়েছে।

শাহ আলম উজ্জ্বল,ময়মনসিংহ থেকে


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে