পুলিশ বিভাগের ১৯ সার্জেন্টকে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি
বাংলাদেশ পুলিশ বিভাগের সার্জেন্ট পদ থেকে ১৯জনকে পদোন্নতি দিয়ে শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি দেয়া হয়েছে।পুলিশ হেডকোয়ার্টাস ঢাকার বিঞ্জপ্তি নং-জিএ/২৪-২০১০(ইন্স)/১৫৩০ মূলে মঙ্গলবার বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল হাসান মাহমুদ খন্দকার বিপিএম, পিপিএম,এনডিসি ১৯ সাজের্ন্টকে শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদোন্নতির স্বাক্ষর করে জনস্বার্থে পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটি বদলী করেছে।পদোন্নতি প্রাপ্তরা হলো ময়মনসিংহের সার্জেন্ট সৈয়দ মাহবুবুর রহমান,জাকির হোসেন, সাজেদুল ইসলাম,দেলোয়ার হোসেন,মীর নাজির হোসেন,সাজ্জাদ হোসেন ও একেএম মনজুরুল আলমকে ঢাকা মেট্রোপলিটনে এবং সুনামগঞ্জ জেলার মো: মাহফুজ আলম, ঢাকা মেট্রোপলিটনের মাহবুব হোসেন, শহিদুল আলম,মাবিয়ান মিয়া,রুহুল আমীন,আনোয়ারুল ইসলাম,সাফিউর রহমান,ইফতেখার হোসেন মাহমুদ,এনামুল হক ও সাতক্ষীরা জেলার ফজলুল কবির ,স্পেশাল সিকিউরিটি পর্টাকশন ব্যাটালিয়নে (এসপিবিএন) বদলী করা হয় এবং সোহরাব আহম্মদ মজুমদার ও ফরহাদ হায়দার জাতি সংঘ শান্তি মিশনে কর্মরত রয়েছে ।বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল হাসান মাহমুদ খন্দকার বিপিএম, পিপিএম, এনডিসি জনস্বার্থে অবিলম্বে আদেশ কার্যকর করার জন্য নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ পুলিশের কনস্টেবল থেকে পর্যায় ক্রমে বিভাগীয় পরীক্ষায় উর্ত্তীন হয়ে পরিদর্শক পদোন্নতি পেলেও সাজের্ন্টরা বিভাগীয় পরীক্ষায় উর্ত্তীন হলেও পদোন্নতি পায়না তাদের ক্ষেত্রে জন্ম তারিখের জ্যৈষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দেয়া হয় বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। এ নিয়ে পুলিশের সার্জেন্টদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে, যে কোন সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে। তাই একই বিভাগে দুই ধরনের নিয়ম পরিহার করে সকলের ক্ষেত্রে একই নিয়ম চালু করার জন্য ভুক্তভোগী পুলিশের সার্জেন্টরা সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
শাহ আলম উজ্জ্বল,ময়মনসিংহ থেকে ।











