আনন্দমেলা পার্টি হলের শুভ উদ্বোধন ফেঞ্চুগঞ্জ’র শিক্ষাক্ষেত্রে ও আর্ত সামাজিক উন্নয়নে -সকলকে এগিয়ে আসতে হবে - মাহমুদ উস সামাদ চৌধূরী-এমপি
সিলেট-৩ নির্বাচনী এলাকার সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধূরী বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে কমিউনিটি সেন্টার বা পার্টি হলের গুরুত্ব অপরিসীম। ফেঞ্চুগঞ্জ’র শিক্ষাক্ষেত্রে ও আর্ত সামাজিক উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর উদ্বৃতি দিয়ে তিনি বলেন শিক্ষা ছাড়া গনতন্ত্র অচল । বিগত কয়েক বৎসরে দক্ষিন সুরমা ও ফেঞ্চুগঞ্জে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। সরকারের পাশাপাশি এলাকার উন্নয়নে আব্দুল কাদের রাজন সহ বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। তিনি শনিবার দুপুরে ফেঞ্চুগঞ্জে’র রাজন পুরে অত্যাধূনিক কারুকাজে নির্মিত শীতাতপ নিয়ন্ত্রিত আনন্দমেলা পার্টি হলের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেছেন।
রাকিন গ্রুপ প্রতিষ্টাতা পরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল লতিফ (জুনু মিয়া)’র সভাপতিত্বে ও সিলেট বেতারের উপস্থাপক গুলজার আহমদের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট’র পুলিশ সুপার মুহাম্মদ শাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার গোপাল চক্রবর্তী, চট্রগ্রামের পটিয়া উপজেলা চেয়ারম্যান রোজাউল হায়দার রিজু, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রকৌশলী শহিদুর রহমান রুমান, আনন্দমেলা পার্টি হলের প্রতিষ্টাতা তরুন সমাজসেবী ও রাকিন গ্রুপের চেয়ারম্যান প্রবাসী আব্দুল কাদের রাজন, সিলেট চেম্বারের পরিচালক লায়েছ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম, দক্ষিন সুরমা থানার ওসি আবু শামা ইকবাল হায়াৎ, ফেঞ্চুগঞ্জ থানার ওসি শহিদুর রহমান। রাকিন গ্র”প প্রতিষ্টা পরিবারের সদস্য ক্বারী ওয়াহিদুর রহমান সাকিব’র পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, রাকিন গ্র”পের অন্যতম পরিচালক ও উপজেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ খালিকুজ্জামান হিরক। এ সময় সঞ্চালক আনন্দমেলা পার্টি হলের প্রতিষ্টাতা তরুন সমাজসেবী ও রাকিন গ্রুপের চেয়ারম্যান প্রবাসী আব্দুল কাদের রাজন’ন পূত্র আমেরিকার হার্ভাট ইউনিভার্সিটির ছাত্র হাবিবুর রহমান রাকিন’র ই-মেইল এ পাঠানো এক অভিনন্দন বার্তাটি পড়ে শুনানো হয়।আনন্দমেলা পার্টি হলের প্রতিষ্টাতা তরুন সমাজসেবী ও রাকিন গ্রুপের চেয়ারম্যান প্রবাসী আব্দুল কাদের রাজন বলেন, আমি একজন সাধারন মানুষ। মানুষের ভালবাসা, দোয়া ও আশির্বাদ নিয়ে মানুষের মাঝে বেচে থাকতে চাই। আমার চাওয়া পাওয়ার কিছূ নেই। আমি আমার সাধ্য অনুযায়ী সমাজের উন্নয়ন ও কল্যান করতে চাই। এতে সকলের সহযোগিতা কামনা করেছেন প্রবাসী আব্দুল কাদের রাজন। তিনি তার এ প্রতিষ্ঠানে সাফল্য কামনা করে সকলের দোয়া কামনা করেন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আপ্তাব আলী, সৈয়দ আফরোজ-ফিরোজ একাডেমীর অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল বাসিত টুটুল, বিশিষ্ট শিক্ষানুরাগী হাবিবুর রহমান মানিক, ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সাধারন রিয়াজ উদ্দিন ইসকা, ফেঞ্চুগঞ্জ বনিক সমিতির সাধারন সম্পাদক রাজু আহমদ রাজা, সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন, সাংবাদিক মোঃ দেলওয়ার হোসেন পাপ্পু ও আকুল শাহ শপিং সিটির চেয়ারম্যান রাসেল আহমদ শাহ এছারা উপস্থিত ছিলেন , ব্যাবসায়ী আবদুস সালাম পুতুল, মালেক আহমদ ও জয়নাল আহমদ। শেষে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধূরীকে আনন্দ মেলা পার্টি হল’র পক্ষ থেকে স্বচ্ছ গ্লাস বেষ্টিত একটি সোনার নৌকা উপহার প্রদান করেন রাকিন গ্রুপের চেয়ারম্যান প্রবাসী আব্দুল কাদের রাজন। আমন্ত্রিত সকলকে মধ্যাহ্ন ভোজ’র মধ্য দিয়ে শেষ হয় আনন্দমেলা পার্টি হলের শুভ উদ্বোধনী অনুষ্টান।
এ এইচ আরিফ থেকে ।











