,

নীট এশিয়া গার্মেন্টে ষ্টাফ শ্রমিক সংঘর্ষ : আহত ৯

আশুলিয়ার নরসিংহপুর এলাকায় নীট এশিয়াগার্মেন্ট কারখানায় ৩২ ঘন্টা ওভার টাইম এর বিল পাওয়ার দাবি দাওয়া নিয়ে কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।জানা যায়,  আজ সকাল ৭ টা থেকে উক্ত কারখানার শ্রমিকরা কাজে যোগদান না করে গেটের সামনে  ও পার্শ্ববর্তী এলাকায় জড়ো হতে থাকে এবং কারখানা লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকে ।   কর্তব্যরত শিল্প পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করলে শ্রমিকদের বিক্ষোভ আরো কঠিন রুপ ধারন করে। মূহুর্তের মধ্যে বিক্ষোভ সংঘর্ষে পরিণত হয়। পুলিশ ট্রিয়ার সেল ছুড়লে পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। শ্রমিকদের সাথে কারখানার কর্মকর্তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরুহয়ে গেলে  উৎপাদন বিভাগের বেশ কয়েকজন উর্দ্ধতন কর্মকর্তা আহত হন।সংঘর্ষের কারন খুঁজতে গিয়ে কথাহয় কয়েকজন সিনিয়র অপারেটরের সাথে,সুইং অপারেটর আলমগীর বলেন,  ” জি এম স্যারের (প্রোডাকশন) নির্দেশ অনুযাই আজ থেকে আগামি ২০ তারিখ পর্যন্ত সকাল ৭ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত অর্থাৎ প্রতিদিন ২ঘন্টা ওভার টাইম বিনা পারিশ্রমিকে করে দিতে হবে। কিন্তু এ প্রস্তাবে শ্রমিকরা কেউ রাজি নন। আমরাও রাজি নই। তাই আমরা আজ কাজে যোগ দেইনি।”পণ্যমান নিয়ন্ত্রন বিভাগের মহিলা শ্রমিক নাজমা বলেন,” প্রয়োজনে আমরা শুক্রবার সারাদিন ফ্রি কাজ করে যাব কিন্তু প্রতিদিন দুইঘন্টা করে ফ্রি ওভারটাইম করব না।”শ্রমিকদের বক্তব্য প্রসঙ্গে সত্যতা যাচাই এর জন্য ১২.৩৫মি:সময় গার্মেন্টে যোগাযোগ করাহলে  গার্ড অফিসার  বলেন ,অফিসে কেউ নেই সবাই চলে গেছেন অনুগ্রহ করে আগামী কাল আসেন। পরে মুঠোফোনে প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মি:মনিরুজ্জামানের কাছে শ্রমিক অসন্তোষের কারন জানতে চাইলে তিনি বলেন, তিনি আজ অফিসে যাননি  তাই এ ব্যাপারে কিছুই জানেন না। এদিকে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করার নিমিত্বে ট্রিয়ার সেল ছুড়তে ছুড়তে তালতলা বাজার এলাকার বাসাবাড়ীতে প্রবেশ করে বলে অভিযোগ উঠেছে । তাতে কয়েকটিশিশু গ্যাসের ধোঁয়ায় আক্রান্ত হলে বেহুস হয়ে মাটিতে লুটিয়ে পড়ে বলে স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করেন বলেন। তখন স্কুলগামী শিশুরাও পুলিশী এ্যকশনের মধ্যে পড়ে যায় বলে কয়েকজন অভিভাবক অভিযোগ করেন। কারখানাটি আশুলিয়া-বাইপাইল রোড থেকে একটু ভিতরে থাকাতে যান চলাচলের উপর কোন প্রভাব পড়ে নি । উক্ত রোডে যান চলাচল স্বাভাবিক ছিল। যে কোন প্রকার অপ্রিতীকর অবস্থা এড়াতে কারখানার সামনে, তালতলা বাজার তিন রাস্তার মোড়ে, নরসিংহপুর বাসষ্ট্যান্ডের পাশে পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন রয়েছে।
মোঃ আলী আযম সরকার,আশুলিয়া থেকে।।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে