দৌলতপুরে বোমা তৈরীর ২ কারিগর গ্রেপ্তার
কুষ্টিয়ার দৌলতপুরে বোমা তৈরীর দুই কারিগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার সময় উপজেলার মাজদিয়াড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, বোমা তৈরীর কারিগর মোহন (৩২) ও আজিজুল (৩৬) মাজদিয়াড় এলাকার একটি বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বোমা কারিগররা পালানোর চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বোমা তৈরী ও বোমা হামলার মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা উপজেলার মরিচা ইউপি’র মাজদিয়াড় ও বালিরদিয়াড় গ্রামের হারুনুর রশীদ ও আদালত প্রামানিকের ছেলে।
কাঞ্চন কুমার, কুষ্টিয়া থেকে ।











