,

ময়মনসিংহে বিদ্যুৎ পৃষ্ট হয়ে শ্বশুর-জামাই ও ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু,ত্রিশালে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার

 ময়মনসিংহের শহরতলী চুকাইতলা গ্রামে আজ সোমবার বিকালে বিদ্যুৎ পৃষ্ট হয়ে শ্বশুর ও জামাই এবং ট্রেনে কাটা পড়ে এক যুবক ও ত্রিশাল থেকে পুলিশ এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে।ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান সদর উপজেলার আকুয়া ইউনিয়নের চুকাইতলা গ্রামের আব্দুল জব্বার (৫৫) তার টিনের ঘরের চালের উপর কাজ করার সময় বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে যায়, এসময় তার উকিল মেয়ের জামাই লালু মিয়া (৪০) তাকে উদ্ধার করতে গিয়ে সেও তারে জড়িয়ে পড়ে এসময় বাড়ির লোকজনের আর্তচিৎকারে এলাকার লোকজন এসে শ্বশুড় ও জামাইকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর ডাক্তার দুই জনকে মৃত ঘোষনা করে।অপর দিকে আজ বিকালে শহরের নাসিরাবাদ কলেজিয়েট স্কুল রেল গেইটের সামনে ট্রেনে কাটা পড়ে অঞ্জাত এক যুবক মারা গেছে।
এ দিকে ময়মনসিংহের ত্রিশাল থানার পুলিশ আজ দুপুরে উপজেলার বাবুপুর গ্রামের লেবু বাগান থেকে মাটি চাপা অবস্থায় দিলু আক্তার (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে। ত্রিশাল থানার ওসি ফিরোজ তালুকদার জানান ধারনা করা হচ্ছে মাদ্রাসা ছাত্রীকে সন্ত্রাসীরা ধর্ষনের পর হত্যা করে লাশ মাটির নিচে চাপা দিয়ে পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে ত্রিশাল থানায় একটি মামলা হয়েছে।

শাহ আলম উজ্জ্বল,ময়মনসিংহ থেকে


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে