ধামইরহাটে অজ্ঞাতনামা ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
শনিবার সকালে নওগাঁর ধামইরহাট থানা পুলিশ ৪০ বছর বয়স্ক এক অজ্ঞাতনামা ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। ধামইরহাট থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, শনিবার সকালে উপজেলার বিহারীনগর পাকা সড়কের পাশের একটি আমগাছে লাশটি ঝুলতে দেখে জনতা পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠায়। পুলিশের ধারনা, তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
কিউ্,এম,সাঈদ টিটো, নওগাঁ থেকে ।











