,

ভারতে তথ্য পাচারের অভিযোগে নীলফামারী সীমান্তে স্কুল শিক্ষক আট

 ভারতের সীমান্তরক্ষি বিএসএফের কাছে গোপনে তথ্য পাচারের অভিযোগে নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ সীমান্ত ক্যাম্পের বিজিবি সদস্যরা এক স্কুল শিক্ষককে আটক করেছে। আটক কৃত ব্যাক্তি ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি গ্রামের মীর মোকাদ্দেছ আলীর পুত্র মীর মাসুদ তারেক ওরফে খোকন মাষ্টার(৪৮)। তিনি ওই গ্রামের পশ্চিম খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। বিজিবির সদস্যরা আটককৃত শিক্ষককে শুক্রবার রাতে ডিমলা থানা পুলিশের কাছে মামলা সহ তুলে দিয়েছে। পুলিশ শনিবার তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
ডিমলা থানার ওসি মনিরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তের জন্য থানার এসআই এবিএম গোলাম রসুলকে দায়িত্ব দেয়া হয়েছে। ভারতে তথ্য পাচারের সত্যতা পাওয়া গেলে নিয়ম অনুযায়ী মামলা হবে। তবে প্রাথমিকভাবে তাকে ৫৪ ধারায় আটক দেখানো হয়েছে।
ডিমলা সীমান্তের থানারহাট বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার বাচ্চু মোল্লা জানান, শুক্রবার বিকালে কালিগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের ভেতর প্রবেশ করার সময় টহলরত কালিগঞ্জ বিজিপির জোয়ানরা মীর মাসুদ তারেক ওরফে খোকন মাষ্টারকে আটক করে। আটকের পর তিনি বিজিবি সদস্যদের জিজ্ঞাসাবাদে জানায়, তিনি দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি তথ্য ভারতের এক গরু ব্যবসায়ীর মাধ্যমে বিএসএফের কাছে পাচার করে আসছে। আটকের সময় তার কাছে বেশ কিছু তথ্যপাচারের কাগজ পাওয়া গেছে।

এস এ প্রিন্স, নীলফামারী জেলা থেকে


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে