,

গাজীপুরে পৃথক সংঘর্ষে নিহত-১, আহত-১৩

গাজীপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় এক যুবক নিহত এবং কমপক্ষে ১৩জন আহত হয়েছেন। নিহত মাসুদ রানা (৩২)গাজীপুরের শ্রীপুর উপজেলার শিরিরচাল গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ইকবাল হোসেন জানান, শনিবার দুপুরে গাজীপুর সদরের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নীচে পড়ে যায়। এতে ৪জন পথচারীসহ ওই বাসের ১২ যাত্রী আহত হন। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
একই দিন দুপুর আড়াইটার দিকে ঢাকাগামী পিক-আপ ও বিপরীতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায়। এতে পিক-আপের চালক (অজ্ঞাত) গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া গাজীপুরের শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকায় শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী একটি মুরগী বোঝাই একটি পিক-আপ বিপরীতগামী মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী মারা যান বলে জানিয়েছেন মাওনা মহাসড়ক থানার ওসি মো. দেলোয়ার হোসেন।

আবুল হোসেন গাজীপুর থেকে


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে