,

সচেতনতাই মানুষের অধিকারকে জাগ্রত করে - ভিসি আরেফিন সিদ্দিকী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ. আ. স. ম. আরেফিন সিদ্দিকী বলেছেন, মানব নিরাপত্তা বিষয়ে সচেতন হতে হবে। আর এই সচেতনতাই মানুষের অধিকারকে জাগ্রত করে। মানুষের মৌলিক অধিকার গুলো যেমন- সম্মানের অধিকার, সম্ভ্রমের অধিকার, সম্পদের অধিকার, জীবনের নিরাপত্তার অধিকারগুলো সম্পর্কে আরো সচেতন হওয়া প্রয়োজন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমীতে বৃহষ্পতিবার বিকালে ৩০ তম বিসিএস আনসার কর্মকর্তাদের ‘মৌলিক প্রশিক্ষণ কোর্স’র উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ভিসি আরেফিন সিদ্দিকী ওইসব কথা বলেছেন ।
আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মো. জাহিদুর রহমান এনডিসিপিএসসি-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোসাল সায়েন্স বিভাগের ডিন অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে জানানো হয়, কোর্সটি ১৫ মাস চলবে। কোর্স শেষে ঢাকা বিশ্ববিদ্যলয়ের অনুমোদন সাপেক্ষে প্রশিক্ষণার্থীদের মধ্যে মাষ্টার্স অব হিউম্যান সিকিউরিটি বিষয়ে সনদপত্র দেয়া হবে। কোর্সে ৩৫ জন বিসিএস আনসার কর্মকর্তা অংশগ্রহন করছেন।

আবুল হোসেন,গাজীপুর থেকে


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে