,

ভোলায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

যুবদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক সাইফুল আলম নিরবের মুক্তি এবং তার বিরুদ্ধে চার্জশীটের প্রতিবাদে গতকাল সন্ধ্যায় ভোলা জেলা যুবদলের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিন করে। বিক্ষোভ শেষে জেলা বিএনপি কার্যালয়ে কেন্দ্রীয় যুবদল নেতা তরিকুল ইসলাম কায়েদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, পৌর বিএনপির সম্পাদক মাজহারুল ইসলাম, জাসাস সম্পাদক মোর্শেদ বিল্লাহ, জেলা যুবদলের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, থানা যুবদল সম্পাদক কবির হোসেন, যুবদল নেতা সবুজ, ফেরদাউস, ফারুক সিকদার, রফিক, মাইনুদ্দিন প্রমুখ। বক্তারা অবিলম্বে সাইফুল ইসলাম নিরবের মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা চার্জশীট বাতিলের দাবী জানান।
 

এন এম জিকু,ভোলা থেকে


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে