রাফীক বিন সাঈদীর অকাল মৃত্যুতে সিলেট জামায়াতের শোক
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও সাবেক এমপি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী সাহেবের বড় ছেলে বিশিষ্ট ইসলামিক স্কলার এবং টিভি ভাষ্যকার মাওলানা রাফীক বিন সাঈদীর আকস্মিক ও অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জামায়াত নেতৃবৃন্দ। এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এবং মরহুমের জন্য মহান আলাহর নিকট জান্নাতুল ফেরদৌস কামনা করেন। যৌথ শোক বার্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট বিভাগের আঞ্চলিক দায়িত্বশীল অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেটের আঞ্চলিক সচিব মাওলানা আজিজুর রশীদ চৌধুরী, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা হাবীবুর রহমান, সিলেট জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, সিলেট মহানগরীর নায়েবে আমীর ডা: সায়েফ আহমদ ও হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা দক্ষিণের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, মহানগর সেক্রেটারী সিরাজুল ইসলাম শাহীন, জেলা দক্ষিণ সেক্রেটারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উত্তরের সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর সহকারী সেক্রেটারী মোঃ ফখরুল ইসলাম ও মাওলানা সোহেল আহমদ প্রমুখ শোক প্রকাশ করেছেন।
জামায়াত নেতৃবৃন্দ বলেন, সরকার তথাকথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে নির্যাতন করে জীবন্ত মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। নিরপরাধ মানুষকে শতভাগ মিথ্যার উপর ভর করে বিচারের কাঠগড়ায় দাড় করিয়ে এবং মিথ্যা অভিযোগ গঠন করে তাদের পরিবারের সদস্যদের উপর মানসিক চাপ প্রয়োগ করছে। যার ফলে আকস্মিক মৃত্যুতে জাতি একজন কুরআনের খেদমতকারীকে হারাল। উলেখ্য যে, অতিরিক্ত মানসিক চাপ প্রয়োগের কারণে কিছুদিন আগে আলামা দেলওয়ার হোসাইন সাঈদীর মাতাও ইহকাল ত্যাগ করেন। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এর বড় ভাই ইন্তেকাল করেছেন। অবিলম্বে প্রহসনের বিচার বন্ধ করে নির্দোষ ব্যক্তিদের পরিবারের সদস্যদেরকে অতিরিক্ত ও বাড়তি মানসিক চাপ থেকে মুক্তি দিতে হবে।











