,

মাত্র কয়েক ঘন্টার ব্যাবধানে বগুড়া শহরে কলেজ ছাত্র খুন

মাত্র কয়েক ঘন্টার ব্যাবধানে বগুড়া শহরে কলেজ ছাত্র খুনআর এইচ রফিক ,বগুড়া প্রতিনিধি : মাত্র কয়েক ঘন্টার ব্যাবধানে বগুড়া শহরে আবারো হত্যাকান্ড সংঘটিত হয়েছে। এঘটনায় নিরঞ্জন চক্রবর্তী ওরফে দিপু (২০) নামের এক কলেজ ছাত্রকে বাড়ী থেকে ডেকে এনে সিনেমা কায়দায় ধাওয়া দিয়ে দিয়ে উপুর্যুপরি ভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে । নির্মম এই হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে মঙ্গলবার রাতে বগুড়া শহরের ঠনঠনিয়া শহীদ নগর এলাকায় । তবে হত্যাকান্ডের বিষয়য়ে বিস্তারিত জানা যায়নি । নিহত  নিরঞ্জন চক্রবর্তী ওরফে দিপু শহরের সাবগ্রাম কৈপাড়া এলাকার খোকা চক্রবর্তীর ছেলে এবং বগুড়া সরকারী শাহসুলতান কলেজের ছাত্র ।
জানা গেছে , গত মঙ্গলবার সন্ধ্যার পর বাড়ী থেকে হবার পর দিপু শহরের ঠনঠনিয়া এলাকায় নির্মম ভাবে খুন হয়ে গেছে এমন সংবাদ পায় তার পরিবারের সদস্যরা ।
একটি নির্ভর যোগ্য সূত্র জানায়, বাড়ী থেকে বের হয়ে আসার পর তার কয়েক জন বন্ধুর সাথে  শহরের বিভিন্ন স্থানে আড্ডা দেয় দিপু। এর এক পর্যায়ে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মোটর বাইকে করে দিপুকে নিয়ে যাওয়া হয় গোহাইল রোডের মিশন এলাকায় । সেখানে ঠনঠনিয়া শহীদ নগর এলাকার একটি গলির মধ্যে নিয়ে দিপুকে মারপিট করার এক পর্যায়ে ছুরিকাঘাত করা হয়তাকে । এসময় বাচঁতে দৌড়ে পালাবার চেষ্টা করে সে । সেখানে তাকে ধাওয়া করে করে সিনেমা কায়দায় তার শরীরের পিছন দিক সহ বিভিন্ন স্থানে উপুর্যুপরি ছুরিকাঘাত করে স্থানীয় একটি চিহ্নিত সন্ত্রাসী গ্র”প বেশ কয়েক জন সদস্য ।  এসময় বাঁচাও বাঁচাও বলে বার বার চিৎকার করলেও দিপুর ডাকে কেউ সারা দিতে সাহস করেনি । এলাকাবাসী তার  অন্তিম চিৎকার শুনলেও তাকে বাচাঁতে কেউ এগিয়ে আসেনি । এসময় দিপুর রক্তাক্ত দেহখানা সেখানে পড়ে থাকে সেখানে । তার মিত্যু নিশ্চিত হবার জন্য সেখানে বার বার মোটর বাইকে করে চক্কর দিয়ে গেছে হত্যাকারী চক্রটি । এক পর্যায়ে খুনিরা চলে গেলে এলাকাবাসী মূমুর্ষ অবস্থায় দিপুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । রাত সাড়ে ১০টার দিকে মৃত্যুর সাথে লড়ে দিপু মারা যায় ।
এদিকে নিহতের পিতা খোকা চক্রবর্তী বাদী তার ছেলে খুনের ঘটনায় ২জনের নাম উলে­খ সহ আরো অপরিচিত ৬/৭জনের বিরুদ্ধে একটি এজাহার দিয়েছেন । পরে পুলিশ মামলাটি হত্যা মামলা হিসাবে থানায় নথী ভুক্ত করা হয় । এদিকে নিহতের সুরতহাল প্রস্তুতকারী এসআই মনসুর সাংবাদিকদের কে জানিয়েছেন যে , নিহতের হিপ ও রান সহ বিভিন্ন স্থানে একাধিক গভীর ও অগভীর ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে । তবে এ ঘটনায় শেষ খবর পর্যন্ত কেউ আটক হয়নি বলে তিনি জানান ।
উলে­খ্য মঙ্গলবার দিন সকালে শহরের ফুলবাড়ী এলাকায় সোহেল নামের এক সন্ত্রাসী হত্যাকান্ডের শিকার হয় ।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে