গাজীপুরে বিরোধীদলীয় ৭২জন নেতা-কর্মী গ্রেপ্তার
আবুল হোসেন,গাজীপুর প্রতিনিধি : ঢাকায় চারদলীয় জোটের মহাসমাবেশকে কেন্দ্র করে গাজীপুরে গত দু’দিনে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি, জামায়াত-শিবির, যুবদল ও ছাত্রদলের ৭২জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম মন্ডলসহ ওই উপজেলার ১৪জন, কাপাসিয়া উপজেলার বারষাব ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মতিউর রহমানসহ ১১জন, কালীগঞ্জ উপজেলায় ২জন, জয়দেবপুর থানাধীন পুলিশ গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা, সালানাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাজীপুর সদর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ বাচ্চুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। টঙ্গী মডেল থানায় বিরোধী দলের ১৭ নেতা-কর্র্মী গ্রেপ্তার হয়েছে বলে জানা গেছে। এছাড়া, কালিয়াকৈর থানায় ১০ জন নেতা-কর্মীসহ জেলায় মোট৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট থানা সুত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মারামারিসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্ট এবং হরতালে বাস ভাংচুর ও নাশকতা কার্যক্রম পরিচালনার প্রস্তুতির অভিযোগ রয়েছে।











