,

ক্ষমতা ছেড়ে বাইরে আসুন : সমানে সমানে লড়াই করি - খালেদা জিয়া

খালেদা জিয়াবিএনবি নিউজ ডেস্কঃ দুপুর আড়াইটায়  কোরআন তিলওয়াতের মাধ্যমে  নয়াপল্টনে ১৮ দলীয় জোট এর সমাবেশ শুরু হয়। সমাবেশের  প্রধান ‍অতিথি ১৮ দলীয় জোট নেতা খালেদা জিয়া বিকেল চারটায় মঞ্চে  উঠেন ।  এদিকে হরতালে গাড়ি পোড়ানোর  মামলায়  জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ, ঢাকা মহানগর সেক্রেটারি  নুরুল ইসলাম বুলবুল ও ছাত্রশিবির সভাপতি দেলোয়ার হোসাইন সাঈদী এতদিন পলাতক  থাকলেও সমাবেশমঞ্চে আসন নিয়েছেন।এছাড়া গত কয়েক মাসের ধারাবাহিকতায়  এবারো শিবির নেতার বক্তব্যের মাধ্যমে বিরোধী দলীয় জোটের সমাবেশ শুরু হয়েছে।  উদ্বোধনী বক্তব্যে যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াত নেতাদের মুক্তিও দাবি  করেছেন তিনি।এছাড়া জামায়াত নেতাদের মধ্যে নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মিয়া গোলাম পরোয়ারও আসন নিয়েছেন মঞ্চে।বিএনপি  নেতাদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন  স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার,  ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের  উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক,  যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল  প্রমুখ। ঢাকা মহানগর ১৮ দলের সমন্বয়ক আব্দুস সালাম গণসমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশ স্থলে জনসমাগম বাড়ছে।সোমবার  নয়াপল্টনে আয়োজিত ১৮ দলীয় জোটের গণসমাবেশে দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ চ্যালেঞ্জ জানান।

সরকারকে উদ্দেশ্য করে খালেদা জিয়া বলেন, ‘ক্ষমতা ছেড়ে বাইরে আসুন। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন। সমানে সমানে লড়াই করি। আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন।’

এ সময় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোন নির্বাচন আয়োজন করতে দেওয়া হবে না বলেও ক্ষমতাসীনদের সতর্ক করেন করেন বিরোধী দলের নেতা।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে