ময়মনসিংহের ত্রিশালে শ্বশুরের হাতে জামাই খুন
শাহ আলম উজ্জ্বল,ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালের ধানীখোলায় রবিবার ভোরে শ্বশুর শহিদুল ইসলাম জামাতা বদরুজ্জামানের মাথায় খাটিয়ার আঘাত করে ঘটনাস্থলেই বদরুজ্জামানের মৃত্যু ঘটে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। ত্রিশাল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, জেলার ত্রিশাল উপজেলার ১নং ধানীখোলা ইউনিয়নের ভাওয়ালিয়া পাড়া গ্রামের আঃ রাজ্জাকের ছেলে বদরুজ্জামান (৩০) গত ৪/৫ মাস আগে একই ইউনিয়নের ঝাইয়ারপাড় এলাকার শহীদুল ইসলামের মেয়ে ফাতেমা (২৩)কে বিয়ে করে। শনিবার সন্ধ্যায় শ্বশুর শহিদুল ইসলাম জামাই বদরুজ্জামানকে খবর দিয়ে বাড়ীতে নিয়ে যায়। রবিবার ভোরে মেয়ের ফাতেমার সামনের শ্বশুর শহিদুল ইসলাম জামাইকে খঅটিয়া দিয়ে মাথাল আঘাত করলে ঘটনাস্থলেই বদরুজ্জামানের মৃত্যু ঘটে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে,নিহতের স্ত্রী ফাতেমা জানান, তার পিতা শহিদুল ইসলাম স্বামী বদরুজ্জামানকে হত্যা করেছে। ওসি আরো জানান নিহতের পিতা আব্দুর রাজ্জাক বাদী হয়ে থানায় হত্যা মামলা রুজু করেছে।











