,

সুন্দরবনে কোষ্টগার্ড-বনদস্যু বন্দুকযুদ্ধ : ৪/৫বনদস্যু গুলিবিদ্ধ হওয়ার আশংকা, ট্রলার ও দেশীয় অস্ত্র উদ্ধার

সুনীল দাস, বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে কোষ্টগার্ড ও বনদস্যু মাইজ্যা বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধের মধ্যে ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলের দিকে সুন্দরবনের আংটিহারার সন্ন্যাসী খাল এলাকায় প্রায় দুই ঘন্টাব্যাপী এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এ সময় তিন শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়। বন্দুক যুদ্ধে ৪/৫ দস্যু গুলিবিদ্ধ হয়েছে বলে আশংকা করা হচ্ছে। এ সময় কোষ্টগার্ড বনদস্যুদের ব্যবহৃত একটি ট্রলার ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে। কোষ্টগার্ড দস্যুদের আটকে ওই এ্লাকায় তল­াশী অভিযান অব্যাহত রেখেছে।
মংলাস্থ কোষ।টগার্ড পশ্চিম জোনের কমান্ডার মোঃ সাইদুর রহমান জানান, শুক্রবার বিকেলের দিকে কোষ্টগার্ডের একটি টিমের নিয়মিত টহলের সময় আংটিহারা এলাকার সন্ন্যাসী খালে একটি ট্রলারের সন্দেহজনক ঘোরাঘুরি দেখে তাদেরকে চ্যালেঞ্চ করে। এ সময় ট্রলারে থাকা বনদস্যু রফিকুল ওরফে মাইজ্যা বাহিনীল সদস্যরা কোষ্টগার্ডের টহল টিমের উপর গুলি বর্ষন করে। কোষ্টগার্ড আত্নরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। উভয়ের মধ্যে প্রায় দুই ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধে তিন শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়। গুলি বিনিময়ের এক পর্যায়ে দস্যুরা গুলি ছুড়তে ছুড়তে ট্রলার থেকে নেমে গভীর বনের মধ্যে পালিয়ে যায়। পরে কোষ্টগার্ড সদস্যরা তল­াসী করে দস্যদের ব্যবহৃত ট্রলার ও দা, চাপাতিসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে। বন্দুক যুদ্ধে দস্যুদের ৪/৫জন গুলিবিদ্ধ হতে পারে বলে আশংকা করা হচ্ছে। স্যুদের আটকে ওই এলাকায় কোষ্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে