,

এবার বগুড়ার কাহালুতে মাঠ থেকে শেয়াল কুকুরে খাওয়া মহিলার কংকাল উদ্ধার

এবার বগুড়ার কাহালুতে মাঠ থেকে শেয়াল কুকুরে খাওয়া মহিলার কংকাল উদ্ধারআরএইচ,রফিক ,বগুড়া  প্রতিনিধি : এবার বগুড়ার রক্তাক্ত জনপদ কাহালুতে মাঠ থেকে এক মহিলার কংকাল উদ্ধার হয়েছে । গতকাল শনিবার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ইসবপুর টুপিপাড়া গ্রামের পূর্ব মাঠ থেকে আনুমানিক (৪৫)বয়সী  এক মহিলার গলায় ওড়না পেচানো কংকাল উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ
প্রাপ্ত তথ্য এবং এলাকাবাসীর সাথে কথা বলে ধারনা করা হচ্ছে গত কয়েক দিন যাবত ওই এলাকায় লাশ টি পড়ে থাকলেও পুলিশ এ বিষয়ে কিছুই জানতে পারেনি । ফলে কয়েকদিনে লাশটি কুকুর শিয়ালে খেয়ে সাবার করেছে। এদিকে ওই  প্রঢ়া মহিলা কাহালু উপজেলার কাইট গ্রামের মৃতঃ গোলাম উদ্দিনের মেয়ে আনোয়ারা বেগম বলে সনাক্ত করেছে তার পরিবারের লোকজন।  কংকালের পাশে পরে থাকা শাড়ি, পেটিকোট ,ব্লাউজ, ওড়না ও হাতের বালা দেখে তার ছেলে মেয়ে ও আত্মীয় স্বজন তাকে সনাক্ত করেন।
নিহতের পরিবারীক সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে আনোয়ারা বেগম বাড়ি থেকে তার ভাইয়ের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি যাওয়ার কথা বলে বের হয়। পরে সন্ধ্যায় তার ছেলে হারুনুর রশিদ ফোনে জানতে পারে সে তার ভাইয়ের বাড়িতে যায়নি। তারপর থেকে আনোয়ারা বেগম নিখোঁজ হয়।

এক অভিযোগে জানা গেছে,  স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার লোকজন গত বুধবার উপজেলার ইসবপুর টুপিপাড়া গ্রামের পূর্ব মাঠে বির্তকিত স্থানে লাশ পড়ে থাকতে দেখলেও রহস্যজনক কারনে তারা পুলিশ প্রশাসন কে বিষয়টি অবহিত করেনি । গত শুক্রবার রাতে কাইট গ্রামের ইউপি সদস্য শহিদুল ইসলাম সুলতান নিখোঁজ আনোয়ারা বেগমের আত্মীয় স্বজন নিয়ে ঘটনার স্থলে গিয়ে কংকাল সনাক্ত করে থানা পুলিশকে খবর দেয়। নিহত আনোয়ারা বেগমের ছেলে হারুনুর রশিদ ও মেয়ে হেনা জানায়,তাদের জানামতে তার মায়ের কোন শক্র নেই তবে তার মাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন। কাহালু থানার অফিসার ইনর্চাজ (ওসি) তোফাজ্জল হোসেন এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে চাননি। এদিকে সঙ্গত কারনে প্রশ্ন উঠতেই পারে গত এক সপ্তাহ যাবত এলাকায় একটি মহিলার লাশ শেয়াল কুকুরে খেয়ে সাবার করে ফেললো অথচ পুলিশ এ বিষয়ে কিছুই জানতে পারলো না । উলে­খ্য কাহালুতে একের পর এক সংঘটিত হচ্ছে হত্যাকান্ড ।গত আড়াই মাসে ১০টি  হত্যাকান্ড সংঘটিত হয় । অধিকাংশ ক্ষেত্রে মূল ঘটনার রহস্য উদঘাটন করতে পারেনি স্থানীয় পুলিশ ।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে