,

“১১জুন চলো চলো ঢাকা চলো” কর্মসূ চী’র প্রস্তুতি সভা দিনাজপুরে অনুষ্ঠিত

“১১জুন চলো চলো ঢাকা চলো” কর্মসূ চী’র প্রস্তুতি সভা দিনাজপুরে অনুষ্ঠিতশাহ্‌ আলম শাহী,দিনাজপুর প্রতিনিধি : “১১জুন চলো চলো ঢাকা চলো” কর্মসূচী’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরে।দিনাজপুর লোকভবনে আজ  এ সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র স্থায়ী কমিটি’র সদস্য ও সাবেক সেনা প্রধান লেঃ জেঃ (অবঃ) মাহবুবুর রহমান। জেলা কমিটি’র সভাপতি লুৎফর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয়  নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। “১১জুন চলো চলো ঢাকা চলো” কর্মসূচী সফল করতে স্থানীয় নেতা-কর্মীদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় তারা বর্তমান সরকারের ব্যর্থতা এবং বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নিপীড়নের দিকগুলো তুলে ধরেন।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে