,

গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বিএনপির নেতাকর্মীরা

মোঃ আব্বাস উদ্দিন শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর জেলা শহরের উপকণ্ঠে শেরী ব্রীজ এলাকায় বিএনপির ডাকা হরতালের পূর্বে গত ১৭ ই মে ভোরে যাত্রী বিহিন একটি বাস পুরানো মামলায় শেরপুর জেলা থানা বিএনপিসহ অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে জামিন প্রাপ্ত নেতা কর্মীরা ৩১ মে বৃহঃপতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সেচ্ছায় হাজির হয়ে ৯ নেতা জামিন প্রার্থনা করলে শুনানি শেষে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। এ ঘটনার পর জেলা শহর ও কুসুম হাটি এলাকায় কিছু দোকান পাট ও ৮/১০ টি গাড়ি ভাংচুর করে। দলের নেতাকর্মীরা। আদালত সূত্রে জানা গেছে, গত ১৮ মে বিএনপির ডাকা দেশব্যাপী হরতালের পূর্বে ভোরে শেরী ব্রীজ এলাকায় একটি বাস ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে শেরপুর সদর থানায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়। গত ২৪ মে উক্ত মামলায় অভিযুক্ত নেতাকর্মীরা হাইকোর্টে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারপতি তাদের জামিন মঞ্জুর করেন। এবং ৭ দিনের মধ্যে নিম্ন আদালতে হাজির হতে নিদের্শ প্রদান করেন। বৃহঃবার যুবদল নেতা বিপু ছাড়া বিএনপির ওই ৯ নেতা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট ইকবাল বাহার এর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে শেরপুর জেল হাজতে পাঠানোর নিদের্শ দেন। এ সময় আদালত পারায় বিএনপির বিক্ষোব্দ কর্মীরা বিক্ষোভ করে। দুপুরে বিএনপির নেতা কজর্মীদের জামিন না মঞ্জুরের সংবাদ ছড়িয়ে পড়লে শহরের বিভিন্ন স্থানে এবং কুসুম হাটি এলাকার পিকআপ, মটর সাইকেল, ভটভটি ও দোকানপাট ভাংচুর করে বিক্ষোব্দ বিএনপি কর্মীরা। ১১ নেতাকর্মীদের জামিন না মঞ্জুরের ঘটনাকে কেন্দ্র করে যে ভাংচুরের ঘটনা ঘটে উক্ত ঘটনায় শেরপুর থানার দারোগা বাদী হয়ে ২২ জন বিএনপির নেতাকর্মীর নামে একটি দ্রুত আইনের মামলা দায়ের করা হয়েছে। মামলার গোপনীয়তার সার্থে নেতা কর্মীদের নাম জানা সম্ভব হয়নি। বর্তমান উক্ত পরিস্থিতির কারনে জেলা পর্যায়ে সকল নেতা কর্মী গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে