,

নিউইর্য়কের পথে হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদস্টাফ রিপোর্টারঃ বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ সংক্ষিপ্ত অবকাশ শেষে চিকিৎসার জন্য নিউইর্য়কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রওয়ানা হন তিনি। সকাল ৭টা ৫০ মিনিটে তিনি বিমানবন্দরে এসে পৌঁছান।বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথাও বলেন তিনি। সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ক্যান্সারে আক্রান্ত এ লেখক।গত ১১ মে তিনি নিউইয়র্ক থেকে দেশে ফেরেন। ২২ দিন নূহাশ পল্লী ও ধানমন্ডির বাসায় অবস্থান করেন তিনি। সকলের ভালবাসায় চিকিৎসা শেষে দেশে ফিরে তার ক্যান্সার হাসপাতাল করার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার কথাও জানিয়েছেন হুমায়ূন আহমেদ।

উল্লেখ্য, ক্যান্সারের চিকিৎসার জন্য হুমায়ূন আহমেদ নিউইয়র্কের উদ্দেশে দেশ ছাড়েন গত বছরের ১৪ সেপ্টেম্বর। তার সঙ্গে যান স্ত্রী মেহের আফরোজ শাওন ও দুই ছেলে নিষাদ ও নিনিত। বিশ্বখ্যাত মেমোরিয়াল স্লোয়ান কেটারিং হাসপাতালে ২৪ সেপ্টেম্বর শুরু হয় তার চিকিৎসা।

অত্যন্ত ব্যয়বহুল এই চিকিৎসায় হুমায়ূন আহমেদকে প্রাথমিক পর্যায়ে আটটি কেমোথেরাপি নিতে হয়। আগামী ১২ জুন তার বৃহদান্ত্রের ক্যান্সারের অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত হয়েছে। এই অস্ত্রোপচারটা করা হবে নিউইয়র্কের বেইলি হাসপাতালে। তার আগে চিকিৎসকের অনুমতি নিয়ে দেশে ফিরে আসেন নন্দিত এ কথাসাহিত্যিক।

 


(আপনার মোবাইল নম্বরটি অপ্রকাশিত থাকবে)


(আপনার ইমেইল এ্যাড্রেসটি গোপন রাখা হবে)


(বাংলায় মন্তব্য লিখতে ইউনিকোড বাংলা সফ্‌টওয়্যার ব্যবহার করুন)

পাতার শুরুতে